somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ প্লাস কথন :)

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( ১৩ আগস্ট এইচএসসির রেজাল্ট এর দিন লেখা :) )

আশির দশক-

১ম জন- কই যাও?
২য় জন- পাশের রসুলপুর গ্রামের কুদ্দুস মাঝির পোলা ইদ্রিস ম্যাট্রিক পাশ দিসে। একটু দেইখা আসি পোলাটারে!
১ম জন- কও কি? তাই নাকি?! খাড়াও একটু, পাঞ্জাবিটা পইড়া আসি, আমিও একটু দেইখা আসি! এমন পোলা দেখলেও ভাল্লাগে।

নব্বই এর দশক-

১ম জন- কই যান?
২য় জন- রহিম সাহেবের ছোট মাইয়া বোর্ড স্ট্যান্ড করছে! একটু দেইখা আসি।
১ম জন- তাই নাকি? আলহামদুলিল্লাহ! রহিম সাহেবরে আমার সালাম দিও, বিরাট কপাল নিয়া জন্মাইসে! আল্লাহ্‌ সবাইরে বিরাট কপাল দেয় না! যাওয়ার সময় দোকান থেইকা মিষ্টি নিয়া যাইয়ো মিয়া।

সাল ২০২৫-

১ম জন- নরমাল না গোল্ডেন?
২য় জন- নরমাল
১ম জন- বাঁচার কি আর ইচ্ছা আছে আপনের?
২য় জন- নাহ! আর কি লাভ বেঁচে? আপনের ঘরে ইন্দুর মারার বিষ আছে নি?
১ম- নাই, ছিল- শেষ হয়ে গেছে! নতুন এক প্যাকেট কিনে কাম সাইরা ফেলান!

সাল ২০৫০-

১ম জন- পাইছে আপনের পোলায়?
২য় জন- হম, নোবেলটা পেয়ে গেল শেষ পর্যন্ত।
১ম জন- মানুষে কয় এখন নাকি টেকা দিলে নোবেল পাওয়া যায়?
২য়- এইসব *লছাল কথা বইলেন না তো! আমার পোলা কি ওবামা নাকি যে প্রেসিডেন্ট হইয়া "শান্তিতে" নোবেল পাইব? রসায়নে পড়েছে, রসায়নেই নোবেল পাইছে।
১ম জন- তাইলে তো ভালই। পোলার "রস" আছে বোঝা যায়!
২য় জন- আপনেরটার কি অবস্থা?
১ম জন- আর বইলেন না, "পদার্থে" পড়ে একটা "অপদার্থ" হইছে! :/

পুনশ্চ ১- এ প্লাস পাইয়া বেশি চিক্কুর দিয়া "আজ ম্যা উপার, আসমা নিচে, আজ ম্যা আগে, জামান হ্যায় পিছে" গান গেয়ো না, বেশি আনন্দের ফলে কয়েকদিন পড়ে চান্স না পাইলে শেষে তোমাকেই "ম্যা পারেশান পারেশান পারেশান" গান গাইতে হবে :P এ প্লাস পাইলে জাস্ট রাস্তাটা একটু সহজ হয়ে যায়, এর বেশি কিছু না। এ প্লাস না পাইলে রাস্তা হারায় যাবে না, জাস্ট চলতে হলে একটু পরিশ্রম বেশি করতে হবে। তোমার এ প্লাস পাওয়া বন্ধু লিফট দিয়া উপরে উঠবে, তুমি সিঁড়ি ভেঙ্গে উঠবা- পার্থক্য এটাই, তবে উঠবে দুইজনেই :) সিঁড়ি ভেঙ্গে ওঠার ধৈর্য যেন থাকে, তাহলে অনেক কিছু দেখবা আর শিখবা :) বাই দ্যা ওয়ে, পত্রিকার হাস্যজ্বল ছবিগুলো দেখে মনে হচ্ছে এবারও শুধু মেয়েরা পরীক্ষায় অংশ নিয়েছে :/ :P

পুনশ্চ ২- আমার মেঝ ভাই এ প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ্‌! এখন কোথাও চান্স পেয়ে গেলে সোনায় সোহাগা :D ( মিষ্টি, treat- এগুলা সব মিডিয়ার কাল্পনিক সৃষ্টি- কাল্পনিক জিনিস চেয়ে আমাকে লজ্জা দিবেন না :P )

পুনশ্চ ৩- বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, এই ভয়ের দেশে দুইজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, যারা আজকের দিন( ১৩ আগস্ট) আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন- তারেক মাসুদ ও মিশুক মুনির- বেঁচে থাকলে আজকে হয়তো অনেক কিছুর চেহারা পাল্টে দিতেন- সেই ক্ষমতা তাঁদের ছিল বলে বিশ্বাস করি। প্রয়াণ দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই :) বাই দ্যা ওয়ে, কেও কিন্তু জিগায় না যে তারেক মাসুদ আর মিশুক মুনির এ প্লাস পাইসিল কিনা :P সুতরাং লিজেন্ড হইতে হলে এ প্লাস না পাইলেও চলে ;)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×