এবারের অস্কারে "বেস্ট পিকচার" ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া সব সিনেমা দেখলাম। মোট আটটি সিনেমা। ভুলে যাওয়ার আগেই সবগুলো সিনেমা নিয়ে অল্প কথায় কিছু লিখতে চাই।
Boyhood--- ৫ থেকে ১৮ বছর পর্যন্ত একটা ছেলের জীবনে যা ঘটে, তা অতি দারুণ ভাবে দেখান হয়েছে। পরিচালক ১২ বছর ধরে এই সিনেমার শুটিং করেছেন - মানুষের ডেডিকেশন কোন লেভেলের হইতে পারে, সেটা বয়হুড দেখলে বুঝা যায়। ভাল সিনেমা, তবে দুর্বলতা মনে হয় একটাই- সিনেমাটা দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করবে না
The Grand Budapest Hotel- এই সিনেমাটা সবার আগে দেখেছিলাম, গতবছর। দারুণ একটা ডার্ক কমেডি। এডওয়ার্ড নরটনকে অনেকদিন পরে এই সিনেমাতে দেখে ভাল লেগেছে। কালার নিয়ে ভাল খেলা আছে এই সিনেমাতে, মেকিং ও জোস। ডার্ক কমেডি যাদের পছন্দ তাদের জন্য মাস্ট সি।
The Imitation Game- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিদের "এনিগমা" নামক কোড ভেঙ্গে হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিলেন এলান টুরিন নামের এক গণিতবিদ ও বিজ্ঞানী। তার এই ঘটনা নিয়ে এই সিনেমা। ওয়ান ম্যান শো সিনেমা- দ্যা ওয়ান অ্যান্ড অনলি বেনেডিকট কাম্বারব্যাচ! কোপায় অভিনয় করছে এই ব্যাটা! সিনেমাও ভাল্লাগসে, বাট কাম্বারব্যাচ ইজ দ্যা বেস্ট। সিনেমা শেষ হওয়ার পরে কিছু লেখা দেখানো হয়, অদ্ভুত রকমের খারাপ লেগেছে লেখাগুলো পড়ে।
Selma- প্রচণ্ড বিরক্ত হইসি সিনেমাটা শেষ করার পরে- নাহ, সিনেমা বাজে লাগে নাই। বিরক্ত হইসি অস্কার কমিটির উপরে (এমনেই ডি কেপ্রিওর কারণে আগে থেকেই চেতা অস্কার কমিটির উপরে!) দারুণ একটা সিনেমা, অথচ শুধু বেস্ট পিকচারে মনোনয়ন দিয়ে রাখসে! শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতেও ইজিলি একটা নমিনেশন পেতে পারত। যাই হোক, বেশ ভাল লেগেছে এই সিনেমার সবকিছু।
The Theory of Everything- বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে সিনেমা। সিনেমা হিসেবে যতটা ভাল, তার চেয়ে বেশি ভাল মূল চরিত্রে অভিনয়কারী Eddie Redmayne এর অবিস্মরণীয় আর দুর্দান্ত লেভেলের অভিনয়! কি করছে যে এই ছেলে না দেখলে বিশ্বাস করবেন না কেও। ক্যারেকটার পুরাই গুলে খেয়ে ফেলসে, একদম "খাপে খাপ, আবদুল্লার বাপ"। একটা সময় মনে হচ্ছিল আসলেই স্টিফেন হকিং কে দেখছি! স্টিফেন হকিং এর মত অভিনয় শেখার জন্য চার মাসের মত রিহারসেল করেছে এই ছেলে। স্ত্রী চরিত্রেও পাল্লা দিয়ে অভিনয় করেছেন Felicity Jones।
Whiplash- আরেকটা "মাথা নষ্ট" পারফর্মেন্স এর সিনেমা! J.K. Simmons নামক মানুষটাকে স্পাইডারম্যান সিরিজে শুধু দেখি চিৎকার করতে, কিন্তু এই সিনেমাতে যা দেখালেন রে ভাই! সিনেমার শেষের ২০ মিনিট পুরাই "আউট অফ দিস ওয়ার্ল্ড"। বেস্ট এডিটিং এ এই সিনেমার পুরস্কার পাওয়ার ভাল যোগ্যতা আছে, আর অভিনয়ের দিক থেকে তো আছেই।
Birdman- "পিস অফ আর্ট" জিনিসটা অনেকদিন ধরে হলিউড এর কাছ থেকে পাচ্ছিলাম না, শুধু কমিক্স আর সিজিআই এর কারসাজি দেখতে দেখতে ক্লান্ত ছিলাম, অবশেষে ক্লান্তি দূর করল বার্ডম্যান নামক সিনেমা- পুরাই একটা পিস অফ আর্ট! সিনেমার বেস্ট জিনিস হল এই সিনেমার মেকিং- ১১৯ মিনিটের সিনেমা প্রায় পুরাটাই আনকাট- মানে ক্যামনে কি!? দেখে মনে হবে জাস্ট চার বা পাঁচ জায়গায় কাট করা হয়েছে, অথচ কাট ছিল ১৬ টা। অভিনেতা দৌড়াচ্ছেন, ক্যামেরাও তার পিছে দৌড়াচ্ছে- কাট বলার নাম গন্ধ নাই। বেস্ট সিনেমেটোগ্রাফি তে পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে এই সিনেমার। ড্রাম দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভাল্লাগসে। আর সাথে তো ছিলই Michael Keaton এর দারুণ অভিনয়। সিনেমাকে মাইকেল এর আত্মজীবনীও বলা যায় একদিক দিয়ে, এই মানুষটা একসময় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছিলেন, অথচ ব্যাটম্যান বললে আমরা সবাই এখন ক্রিশ্চিয়ান বেলকে বুঝি। হারানো খ্যাতি ফিরে পাওয়ার চেষ্টায়, নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টায় একজন মানুষ কি করতে পারে, সেই চরিত্রে মাইকেল দারুণ পারফর্মেন্স করেছেন। সিনেমার সমালোচকদের পচিয়ে এই সিনেমাতে একটা লাইন আছে- অস্থির একটা লাইন! লাইনটা পড়ে মোটামুটি ঠিক করে ফেলেছিলাম, কোন সিনেমা নিয়ে আর কখনও সমালোচনা করব না
American Sniper- জাস্ট দুইটা শব্দে বলি- চ্যাটের বাল! :/ বেশ ভাল রকমের প্রোপ্যাগান্ডামূলক সিনেমা। না দেখলেও তেমন ক্ষতি নাই। ব্রাডলি কুপারের অভিনয় ভাল ছিল, তবে এমন আহামরি কিছু না যে ছয়টি বিভাগে অস্কারের মনোনয়ন দিতে হবে! গার্ডিয়ান সহ আরও বেশ কিছু মিডিয়া এই সিনেমাকে জাস্ট "ধুয়ে দিসে"। আইএমডিবি তে অনেকে যাচ্ছেতাইভাবে গালাগালি করছে এই সিনেমাকে। একজন তো দেখলাম লিখসে যে- আমি আইএমডিবিতে আইডি খুলেছি জাস্ট এই সিনেমাকে ১০ এ ১ দেয়ার জন্য
যারা এই সবগুলো সিনেমা দেখে ফেলেছেন, তাদের জন্য একটা ছোট্ট উপহার! --- https://www.youtube.com/watch?v=8JjmviUMAmU
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


