যমদূত (অনুগল্প)
১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভীষণ জরাগ্রস্ত বৃদ্ধটির কাছে জনৈক অদ্ভুত অচেনা এক লোক কই থেকে এসে বললো, আপনার আত্মাকে উঠায় নিয়ে যাবার জন্য আমাকে পাঠানো হয়েছে । আমি যমদূত । কি ভাই, মরতে চান তো? এই কথা শুনে বৃদ্ধ হাসতে হাসতে অদ্ভুত লোকটিকে বলল, যদি মরে যাবার ইচ্ছা থাকতো তাহলে এতকষ্ট করে শরীরে পঁচন রোগ নিয়েও এখানে পড়ে থাকতাম না । আরো ৬৯দিন আগেই ব্রীজের উপর থেকে ঝাঁপ দিতাম । আপনাকে যিনি পাঠিয়েছেন আপনি তার কাছে ফিরে যান এবং তাকে গিয়ে বলুন, মৃত্যু দেবার অধিকার যেহেতু তিনি রাখেন তাহলে জীবন দেবার অধিকারও তাঁর আছে। তিনি যেন আমার সুন্দর জীবনটি আবার ফিরিয়ে দেন । আমি আরো একশ বছর বাঁচতে চাই ।
মৃত্যুমুখে থেকেও বৃদ্ধের এমন আত্মবিশ্বাস আর এমন সাহসী কথা শুনে হতবাক জনৈক হেসে ফিরে গেল । কিছুদিন পরে একটা এ্যাম্বুলেন্স এসে বৃদ্ধটিকে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল ।
তারপর । গত দুই বছর ধরে বৃদ্ধটি জনৈক যমদূতটিকে খুঁজছে । যে তাকে বাঁচতে সাহায্য করেছিল । বৃদ্ধের ধারণা কোন মানুষ এসে সেদিন তার সাথে ঠাট্টা করেছিল।
(১৫/০৪/২০১৪)
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন