বানের পানির বুনো ঘেরান
৩১ শে মে, ২০১৮ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্যার পানির একটা বুনো ঘেরান আছে। এই ঘেরান আমি প্রথম পাইছিলাম ১৯৯৮ সালে তারপরে পাইছি ২০০৪ সালে। আটানব্বই সালে রাহিমের জন্ম। সে হইবার কয়েক মাসের মাথায় শুরু হইল ইতিহাসের সবথিকা ভয়ানক বন্যা। দেশের মোট ৬৮ ভাগ এলাকা পানির নিচে তলায় গেছিল। সেই সময় আবার রাহিমের হইল নিউমোনিয়া। তাই তারে নিয়া আব্বার সাথে ভাইয়া আর আমি হাসপাতালে দৌড়াই।
চাইর সালের বন্যার অবস্থা আরো ভয়ানক। ঘরের ভিতর হাঁটু পানি। আমার তখন ১২ বছর। মনে আছে দাদী বাড়িতে আমরা চইলা গেছিলাম। আর ঘরের মাল পাহাড়া দিবার লাইগা আব্বা আর ছোট কাক্কা ঘরের ভিতর খাট উচা কইরা থাকতো। তাদের লাইগা টিফিন বাটিতে কইরা খানি দিয়া যাইবার দায়িত্ব আছিল আমার উপরে।
বন্যা শুরু হইবার সাথে সাথে দুশ্চিন্তায় আমার উপর থিকা আম্মার নজরদারী কমে গেছিল। আমি হইয়া গেছিলাম মুক্ত পাখির মতো। সেই সুযোগে সবুজবাগের রাস্তায় কলাগাছের ভেলাতে করে আমি ভাইসা বেড়াইতাম। ছিপ দিয়া বন্যার পানিতে পুঁটিমাছ ধরতাম। তখন বন্যার পানির বুনো ঘেরানটারে আমি টের পাই। পানির সাথে থাকতে থাকতে সেই ঘেরান এক সময় চিরস্থায়ীভাবে আমার মনে গেঁথে যায়। ঘেরানটার প্রতি ভাল লাগা তৈরি হয়। আজও কোথাও ভারি বর্ষা হয়ে পানি জমে গেলে মনে হয় কোথা থেকে বুনো ঘেরান বেড়িয়ে পড়বে। বানের জলে সবকিছু তলিয়ে যাবে। আর আমি কলাগাছের ভেলায় করে ভেসে বেড়াবো।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্রমানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন