মা-বাপের সেক্স লাইফ
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা-বাপের সেক্স লাইফ নিয়া সন্তানরা যে ভাবতে চায় না বরং এই ব্যাপারে উল্টা শরমিন্দা হইয়া থাকে, এর দোষ একা সন্তানের না। অনেকটা মা বাপেরও আছে। তারা সন্তানের কাছে সারাজীবন এমন একটা চরিত্র হইয়া থাকতে চান যার আড়ালে তাদের সেক্স লাইফ লুকায়ে থাকে। তারা সন্তানরে কখনো বলেন না যে, “আমাগো সেক্সের মাধ্যমে তুমি হইছো প্রাণপ্রিয় সন্তান আমার। আমরা পরষ্পরে ভালবাইসা তোমারে ফল হিসাবে পাইছি। তোমারে পৃথিবীতে জন্ম দিছি। তুমি আমাগো দেহের অংশ। তুমি আমাগো জান।“
সারাজীবন এই লুকায়ে রাখতে চাইবার ফলে সন্তান এমনকি বড় হয়েও মা-বাপের সেক্স নিয়া আর কখনো স্বাভাবিক ভাবে ভাবতে চায় না। এই বিরাগ সন্তানরে ভাবনার গলদে এমনভাবে আবদ্ধ করে যে সে ধরেই নেয় তার বড় হইবার পরে মা বাপের আদর সোহাগের কামনা বুঝি মৃত হইয়া যায়। সে কতটুকো মৃত ভাবে তা আপনি বুঝতে পারবেন, যদি আপনার কোন বন্ধুর ঘরে সদ্য তার ছোট ভাই কিংবা বোন জন্ম নেয় আর সেই বন্ধুটি এই ঘটনায় মুখ লুকিয়ে লজ্জিত থাকে। অথবা আপনার নিজেরই বিয়ার বয়সের কালে আপনার যদি কোন ভাই কিংবা বোনের জন্ম হয়।
হাস্যরসের মাধ্যমে এই ব্যাপারটিরে সামনে আনতেছে ফিল্ম ডিরেক্টর অমিত শর্মা। তার নতুন সিনেমা “বাধাই হো” এর ট্রেলার দেখলাম। যুবক আয়ুস্মান খোরানার মা প্রেগন্যান্ট। এই নিয়া সে সন্তান হিসাবে বেশ লজ্জিত। তার প্রেমিকা যদিও এই ব্যাপারে স্বাভাবিক আছে কিন্তু প্রেমিকার মা যেন একেবারে মেনেই নিতে পারতেছেনা। এদিকে বেচারা বাপের মুখ কাঁচুমাচু হইয়া আছে। যেন তিনি বিরাট অপরাধ কইরা ফেলাইছেন। পাড়া প্রতিবেশী তারে ঠাট্টা করে এমনকি বুড়া বয়েসে বাচ্চা নিবার জন্যে নিজের মাও তারে গাইল্লাইতে থাকে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন