somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়াকাহিনী

৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুম থিকা উইঠা ঝিমাইতেছিলাম তখন কাক্কা ফোন করে কইলেন হাসপাতাল যাইতে হইব রেডি হ। আমি জিগাইলাম অসুখ কার? তিনি জানাইলেন গ্রাম থিকা এক আত্মীয় আইছে, তারে ডাক্তার দেখাইতে হইব।

বুড়াডি একটুখানিও স্মার্ট না। অহেতুক কুসংস্কার লালক গোয়ার লাগে তারারে। কিন্তু আমার দাদী আছিলেন পড়ালেখা না জানা সচেতন বুড়ি। তার যখন ক্যান্সার ধরা পড়ল তখন তিনি আগ্রহ সহকারে হাসপাতালে ভর্তি থাইকা চিকিৎসা নিলেন। এমনকি যদি সুস্থ না হন এই ডরে হাসপাতাল ছাড়তে চাইতেন না। ক্যান্সার ধরা খাওয়ার ছয়মাসের মাঝে মারা যাইবার আগে পর্যন্ত তার ধারণা আছিল তিনি বেঁচে যাইবেন। আমরা তারে স্বান্তনা দিমু কি, তিনি নিজেই কইতেন এইটা ক্যান্সার ম্যান্সার না। গলাডাত একটু ঘাও হইছে, ডাক্তার অষুধ দিছে ভাল হইয়া যাইবো।

দাদীর পরে গ্রামের এই আত্মীয়রে দেইখা আবার অবাক হইছি। আমি ভাবছিলাম তারে বুঝাইয়া সুজাইয়া ডাক্তারের কাছে নিয়া যাইতে হইব কিন্তু তিনি নিজে থিকাই যাইতে চাইলেন। বুড়াডিও অবাক জীবনের মায়া ছাইড়া মরতে চায়না এই ভেবে তার লাইগা আমার মায়া লাগলো। ওসমানী হাসপাতালের গেইটে লাইনে দাঁড়াইয়া দশ টাকার স্লিপ কাইটা আমরা ডাক্তারের চ্যাম্বারে ঢুকলাম। বুকে বেদনা করে শুইনা ডাক্তার ইসিজি করতে দিলেন। আশি টাকা দিয়া হাসপাতালেই ইসিজি করলাম। ইসিজির ফল নিয়া আবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার তক্ষুণি হাসপাতালে ভর্তি হইতে কইলেন।

সিদ্ধান্ত নিবার লাইগা তার পোলা মাইয়ারে জিগাইলাম আপনেরা কী চান? হেরা কয় ভর্তি না কইরা আব্বারে বাড়িত নিয়া যাইগা। অষুধ খাওয়াইলে ঠিক হইয়া যাইব। দিলাম এক রাম ধমক। অশিক্ষিতগুলার সব আনস্মার্ট স্ববিরোধী চিন্তা। তারপরে মাথা ঠান্ডা কইরা বুঝাই সুজাইয়া ভর্তি করাই দিলাম। রোগিরে কইলাম এইখানে আপনেরে তিন চাইর দিন থাকতে হইব, পারবেন না? হেয় কয়, পারুম। দরকার হইলে আরো বেশি দিন থাকুম। তার বেঁচে থাকনের আগ্রহ আমারে মুগ্ধ করলো। অষুধ পত্র কিনে তার পোলা মাইয়ারে সবকিছু বুঝাই দিয়া চলে আসলাম।

হাসপাতাল কি এক অবাক করা জায়গা। এটি আমরারে শুধু সুস্থ কইরাই তুলেনা, আমরারে ধৈর্য ধরতেও শিখায়। চারপাশে এত বেদনা, এত কাতরতা, বেঁচে থাকনের এত আগ্রহ দেখে আমরার অহংকার ভাইঙ্গা চুইরা ছারখার হইয়া যায়। সব মানুষরে এক কাতারে নিয়া আইসা হাসপাতাল আমরারে বাঁচতে শিখায়। হাসপাতালের ডাক্তাররা এনাদার গড, নার্সরা গডের এঞ্জেলস, আর আমরা রোগিরা একেকটা মানব। আমরার সেবা করাই গডের কাজ। সেবা না কইরা ছলচাতুরী করলে আমরা এক গডরে ছাইড়া আরেক গডের কাছে চইলা যাই। বেশি টেকা থাকলে দামি গডের কাছে চইলা যাই, দামি এঞ্জেলসদের কাছে সেবা পাই, হিহিহি।

(এক বছর আগের গল্প এটি। এই বুড়া লোকটি ছিলেন কনা মেম্বার। সম্পর্কে আমার দাদা হতেন। কয়েক মাস আগে তিন মাসের মতন শয্যাশায়ী থেকে কনা মেম্বার মারা গেছেন।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×