somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্তুগিজ অবাক হইলো

১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্তুগাল থেকে ফ্রান্সিসকো এসেছে সিলেটে ঘুরতে। রাতে ক্যাম্পাসে এসে পৌঁছাতেই ক্ষুধার্ত ফ্রান্সিসকোরে নিয়ে সেকেন্ড গেইটে আমরা খাইতে বসলাম। তারে পাবদা মাছের তরকারি আর ভাত দেওয়া হইলো। মাছে এত মশলা যে সে একটুখানি মুখে দিয়ে স্পাইসিইই বলে আঁতকে উঠলো। তারপর কাটা চামচ দিয়ে খুটিয়ে খুটিয়ে যতটুকো সম্ভব মশলা ছাড়িয়ে মাছ-ভাত খাইলো।

খাইতে খাইতে আমরা তার সম্পর্কে জানতে চাইলাম। সে কী করে, কতটুকো পড়েছে, বাংলাদেশ এসে কেমন লেগেছে, আর কই কই যাবে ইত্যাদি। সেও আমাদের সম্পর্কে একে একে বিভিন্ন কিছু জানতে চাইলো।

এখানে আসার আগে ফ্রান্সিসকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছিল। আমরা তারে জিগাইলাম ঢাকা থেকে সিলেট আসতে কোন অসুবিধা হইল কিনা। সে জানাইলো জার্নি ভাল হয়েছে। শ্যামলি বাসে এনাফ স্পেস ছিল তাই পা নড়াচড়া করতে অসুবিধা হয় নাই। কিন্তু আসার পথে বাসে একটা উইয়ার্ড ঘটনা ঘটেছে। মুখ গোমড়া করে সে বললো, আসার পথে এক জায়গায় তাদের বাস থামাইছিল কিছুক্ষণের জন্য। তখন সেখান থেকে কিছু লোক দলবেঁধে বাসে ঢুকে জানালার ধারে বসা এক যাত্রীকে বেদম পিটিয়ে তারপর বাস থেকে নেমে গেছে। যাত্রীটিকে পেঠানোর সময় বাসের অন্য যাত্রীদের কেউ একটা টু শব্দও করেনি। শুধুমাত্র ওই যাত্রীর পাশে বসা মোটাখাটা লোকটা তাদেরকে কয়েকবার সড়ানোর চেষ্টা করেছিল।

আমরা তারে আবার জিগাইলাম, তুমি কি তখন ডরাইছিলা? সে হেসে জানাইলো অত ডরায় নাই। পিটানোর সময় সে তাদের দিকে চেয়ে চ্যাঁচামেচি করেছে। তখন একবার নাকি একটু ডরাইছিল, যদি তারেও তারা পিটাইতে আসে। আমরা হাসতে হাসতে বললাম, নো নো, তোমারে কেউ পিটাইবে না।

ফ্রান্সিসকো তখন বলতে লাগলো, এইটা কেমন কালচার? অর্থ দিয়ে পাবলিক ট্রান্সপোর্টে কেউ উঠলে তার জান মাল সকল কিছুর দায়িত্ব সেই ট্রান্সপোর্ট সার্ভিসের। অথচ ওই লোকরে কয়েকজন পিটাইয়া গেল কিন্তু বাসের কেউ কিছু বলল না।

তার এই আফসোসের কোন উত্তর নাই যেহেতু তাই আমরা টপিক পরিবর্তন করে আবার খাইতে লাগলাম।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×