ফরমালিন নিষিদ্ধের দাবিতে এগ্রোবাংলার মানববন্ধন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব বন্ধন নিয়ে বাংলানিউজ২৪ এর নিউজ
ফরমালিনকে নিষিদ্ধ করার জন্য এবং বিষমুক্ত কৃষি পণ্য ও ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে সংসদ ভবনের সামনে শনিবার বেলা ১০ টায় বাংলাদেশের প্রথম কৃষি ভিত্তিক সামাজিক সংগঠন এগ্রোবাংলার উদ্যেগে একটি মানব বন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানব বন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এছাড়া আরো অংশগ্রহন করেন দেশের বিশিষ্ট খাদ্য বিশেষজ্ঞ প্রফেসর ড. বেলাল হোসেন, সায়েন্স ল্যাবরোটরি সাবেক মহাপরিচালক ড. ফরমাজুল হক, এগ্রোবাংলার প্রধান উপদেষ্ট প্রফেসর মাসুদ ইবনে রহমান এবং এগ্রোবাংলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহামেদ সৈকত।
মানব বন্ধনে বক্তারা সামাজে খাদ্যের ভেজাল ও ফরমালিনের যথেচ্ছ ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, সরকার একদিকে যেমন ফরমালিনকে সহজলভ্য করার মাধ্যমে এটিকে ব্যবহারে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করছেন অন্যদিকে আবার একই ব্যবসায়ীদের কাছে ফরমালিন সনাক্তকরণ কিট বিক্রি করছেন। মানব বন্ধনে বক্তারা সরকারের এই দ্বৈত নীতির সমালোচনা করে অবিলম্বে ফরমালিনকেও এসিডের মত নীতিমালার আওতায় নিয়ে আসার আহবান জানান।
কৃষি পণ্যে রাসায়নিক পদার্থ মেশানো এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে দেশের সকল জনগনকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এই মানব বন্ধন থেকে।
আরো ছবি ও খবর পেতে....
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়...
...বাকিটুকু পড়ুন