somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএল নাটকে ক্রিকেটবিশ্বের বিস্ময় : শেষ পর্যন্ত সেমির দৌড়ে টিকলো বরিশাল বার্নার্স

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি।এম সৈকত (http://www.abnews24.net) : হালে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আধুনিক ভার্সনের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে উঠা দুটি দল নিয়ে একের পর এক নাটকে মেতে উঠেছে বিপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বিপিএল টেকনিক্যাল কমিটির নানা নাটকীয় সিদ্ধান্তে পুরো বিস্মিত হয়ে পড়েছে গোটা ক্রিকেটবিশ্ব। এদিকে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠার দৌড়ে টিকলো বরিশাল বার্নার্সই। আর বাদ পড়ল দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরীর চট্টগ্রামের দল চিটাগং কিংস। গভর্নিং কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে বরিশাল বার্নার্স। তবে মধ্যরাতের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১টায় রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে চিটাগাং কিংস।
পক্ষান্তরে আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের লড়াই। তবে আজ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া প্রথম সেমিফাইনালের দল হিসেবে আগেই নিজেদের অবস্থান সুনিশ্চিত করে রেখেছে দুরন্ত রাজশাহী। পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে শীর্ষ দল হিসেবে দুরন্ত রাজশাহী এবং দ্বিতীয় দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গলস সেমিফাইনালে উঠেছে। কিন্তু সেমিতে কোনো দলটি হচ্ছে রাজশাহীর প্রতিপক্ষ তা নিয়েই একের পর এক নাটক করে চলেছে বিপিএল কর্তৃপক্ষ। গত রবিবার নিজেদের লিগের শেষ ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বরিশাল বার্নার্সকে বাদ দিয়ে গতকাল সোমবার বিকেলে চতুর্থ দল হিসেবে চিটাগং কিংসের নাম ঘোষণা করা হলেই শুরু হয় নাটকীয়তা। আবার গভীর রাতে টেকনিক্যাল কমিটির ফেরত আনে বরিশাল বার্নার্সকে।
এর আগে গত রবিবার খেলা শেষের পর সেমিফাইনালে ওঠার উল্লাস ছিল বরিশাল বার্নাসেরই। কিন্তু পরদিন বিকেলেই মারাত্মক এক ঝামেলা বাধিয়ে দেন বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি জানালেন, বরিশাল নয় সেমিফাইনালে উঠেছে চিটাগং কিংস। এক্ষেত্রে বাইলজ অনুযায়ী মুখোমুখি খেলার ফলে বরিশালের পিছিয়ে থাকার কথা তুলে ধরেন তিনি। কিন্তু গভীর রাতে বিপিএল টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকের পর পরিচালনা পর্ষদ আবার সিদ্ধান্ত বদলায়। আবার জানানো হয় চিটাগং কিংস নয় বরং মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ হচ্ছে বরিশাল বার্নার্সই। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে টুর্নামেন্টের তিন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের পয়েন্ট সমান হওয়ায় কোনো দুই দল সেমিফাইনালে যাবে তা নিয়ে জটিলতা চরম আকার ধারণ করে। অবশ্য এর আগেই গত রবিবার বরিশাল সেমিফাইনালে উঠা উদযাপন করেছিল।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিপু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের বলেন, হেড টু হেড হিসেবে বাদ পড়ে গেছে বরিশাল বার্নার্স। প্রথম সেমিফাইনাল খেলবে দুরন্ত রাজশাহী ও চিটাগং কিংস। ১০ পয়েন্ট করে থাকা তিন দলের নিজেদের মধ্যে খেলায় সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বরিশাল বার্নার্স (০.১৭৮) ও চিটাগং কিংস (০.০৭৮) নিজেদের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে, সে জন্য রান রেটের হিসেবে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে খেলবে বরিশাল বার্নার্স।
এছাড়া গত সোমবার বরিশালকে বাদ দেয়ার ক্ষেত্রে বাইলজের ২১.৮ এর ২নং উপধারার কথা জানিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। ওই ধারায় বলা হয়, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে তাদের মধ্যকার খেলায় বেশি জয় পাওয়া দল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে। আর জয় সমান হলে তবেই আসবে রানরেটের হিসাব। সে সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, এ তিন দল নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে গ্ল্যাডিয়েটর্স জিতেছে তিনটি ম্যাচ, কিংস জিতেছে দুটি ম্যাচ আর একটি জয় পেয়েছে বার্নার্স। তিনি আরো যোগ করেছিলেন, গতকাল সোমবার গ্ল্যাডিয়েটর্স ও রয়েল বেঙ্গলস জিতে গেলে কিংসকে টপকে রানরেটে বার্নার্সের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল।
গতকাল সোমবার বিকেলে নাটকীয়ভাবে বাদ দেয়া বরিশাল বার্নার্সকে শেষ রাতে আবার ফেরত আনা হলো। ফলে বাদ পড়ল বিকেলে সেমিফাইনালের টিকিট পাওয়া চিটাগাং কিংস। তাতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এ দলটিকে শেষ রাতে হতাশ হয়েই ঘরে ফিরতে হলো। বিপিএল কর্তৃপক্ষ একদিন আগেও বরিশালকে জানিয়ে দিয়ে হয়েছিল যে তারা বিপিএলের সেমিফাইনালে খেলছে। গতকাল সোমবার সন্ধ্যার পরপর তাদের জানানো হয় সেমিফাইনাল খেলা হচ্ছে না তাদের। বিপিএলের সেমিফাইনাল খেলবে চিটাগং কিংস। নাটকের সেখানেই শেষ নয়। সোমবার গভীর রাতে আবার বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় সিদ্ধান্ত হয় চিটাগং কিংস নয়, সেমিফাইনাল খেলবে বরিশাল বার্নার্স।
অন্যদিকে সেমিফাইনাল শুরুর দুই ঘণ্টা আগে বিপিএলের শেষ চারের লড়াইয়ে বাদপড়া দল চট্টগ্রাম কিংস জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলনে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসকিউ গ্রুপের অন্যতম কর্ণধার সামির কাদের চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রসঙ্গত চট্টগ্রামে দল চিটাগং কিংসের অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।ি : হালে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আধুনিক ভার্সনের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে উঠা দুটি দল নিয়ে একের পর এক নাটকে মেতে উঠেছে বিপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বিপিএল টেকনিক্যাল কমিটির নানা নাটকীয় সিদ্ধান্তে পুরো বিস্মিত হয়ে পড়েছে গোটা ক্রিকেটবিশ্ব। এদিকে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠার দৌড়ে টিকলো বরিশাল বার্নার্সই। আর বাদ পড়ল দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরীর চট্টগ্রামের দল চিটাগং কিংস। গভর্নিং কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে বরিশাল বার্নার্স। তবে মধ্যরাতের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ১১টায় রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে চিটাগাং কিংস।
পক্ষান্তরে আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ সেমিফাইনালের লড়াই। তবে আজ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া প্রথম সেমিফাইনালের দল হিসেবে আগেই নিজেদের অবস্থান সুনিশ্চিত করে রেখেছে দুরন্ত রাজশাহী। পয়েন্ট তালিকায় এগিয়ে থেকে শীর্ষ দল হিসেবে দুরন্ত রাজশাহী এবং দ্বিতীয় দল হিসেবে খুলনা রয়েল বেঙ্গলস সেমিফাইনালে উঠেছে। কিন্তু সেমিতে কোনো দলটি হচ্ছে রাজশাহীর প্রতিপক্ষ তা নিয়েই একের পর এক নাটক করে চলেছে বিপিএল কর্তৃপক্ষ। গত রবিবার নিজেদের লিগের শেষ ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বরিশাল বার্নার্সকে বাদ দিয়ে গতকাল সোমবার বিকেলে চতুর্থ দল হিসেবে চিটাগং কিংসের নাম ঘোষণা করা হলেই শুরু হয় নাটকীয়তা। আবার গভীর রাতে টেকনিক্যাল কমিটির ফেরত আনে বরিশাল বার্নার্সকে।
এর আগে গত রবিবার খেলা শেষের পর সেমিফাইনালে ওঠার উল্লাস ছিল বরিশাল বার্নাসেরই। কিন্তু পরদিন বিকেলেই মারাত্মক এক ঝামেলা বাধিয়ে দেন বিপিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি জানালেন, বরিশাল নয় সেমিফাইনালে উঠেছে চিটাগং কিংস। এক্ষেত্রে বাইলজ অনুযায়ী মুখোমুখি খেলার ফলে বরিশালের পিছিয়ে থাকার কথা তুলে ধরেন তিনি। কিন্তু গভীর রাতে বিপিএল টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠকের পর পরিচালনা পর্ষদ আবার সিদ্ধান্ত বদলায়। আবার জানানো হয় চিটাগং কিংস নয় বরং মঙ্গলবার প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর প্রতিপক্ষ হচ্ছে বরিশাল বার্নার্সই। আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে টুর্নামেন্টের তিন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের পয়েন্ট সমান হওয়ায় কোনো দুই দল সেমিফাইনালে যাবে তা নিয়ে জটিলতা চরম আকার ধারণ করে। অবশ্য এর আগেই গত রবিবার বরিশাল সেমিফাইনালে উঠা উদযাপন করেছিল।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিপু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে সাংবাদিকদের বলেন, হেড টু হেড হিসেবে বাদ পড়ে গেছে বরিশাল বার্নার্স। প্রথম সেমিফাইনাল খেলবে দুরন্ত রাজশাহী ও চিটাগং কিংস। ১০ পয়েন্ট করে থাকা তিন দলের নিজেদের মধ্যে খেলায় সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বরিশাল বার্নার্স (০.১৭৮) ও চিটাগং কিংস (০.০৭৮) নিজেদের মধ্যে একটি করে ম্যাচ জিতেছে, সে জন্য রান রেটের হিসেবে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে খেলবে বরিশাল বার্নার্স।
এছাড়া গত সোমবার বরিশালকে বাদ দেয়ার ক্ষেত্রে বাইলজের ২১.৮ এর ২নং উপধারার কথা জানিয়েছিল বিপিএল কর্তৃপক্ষ। ওই ধারায় বলা হয়, তিন বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে তাদের মধ্যকার খেলায় বেশি জয় পাওয়া দল পয়েন্ট তালিকায় এগিয়ে থাকবে। আর জয় সমান হলে তবেই আসবে রানরেটের হিসাব। সে সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, এ তিন দল নিজেদের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে গ্ল্যাডিয়েটর্স জিতেছে তিনটি ম্যাচ, কিংস জিতেছে দুটি ম্যাচ আর একটি জয় পেয়েছে বার্নার্স। তিনি আরো যোগ করেছিলেন, গতকাল সোমবার গ্ল্যাডিয়েটর্স ও রয়েল বেঙ্গলস জিতে গেলে কিংসকে টপকে রানরেটে বার্নার্সের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল।
গতকাল সোমবার বিকেলে নাটকীয়ভাবে বাদ দেয়া বরিশাল বার্নার্সকে শেষ রাতে আবার ফেরত আনা হলো। ফলে বাদ পড়ল বিকেলে সেমিফাইনালের টিকিট পাওয়া চিটাগাং কিংস। তাতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এ দলটিকে শেষ রাতে হতাশ হয়েই ঘরে ফিরতে হলো। বিপিএল কর্তৃপক্ষ একদিন আগেও বরিশালকে জানিয়ে দিয়ে হয়েছিল যে তারা বিপিএলের সেমিফাইনালে খেলছে। গতকাল সোমবার সন্ধ্যার পরপর তাদের জানানো হয় সেমিফাইনাল খেলা হচ্ছে না তাদের। বিপিএলের সেমিফাইনাল খেলবে চিটাগং কিংস। নাটকের সেখানেই শেষ নয়। সোমবার গভীর রাতে আবার বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় সিদ্ধান্ত হয় চিটাগং কিংস নয়, সেমিফাইনাল খেলবে বরিশাল বার্নার্স।
অন্যদিকে সেমিফাইনাল শুরুর দুই ঘণ্টা আগে বিপিএলের শেষ চারের লড়াইয়ে বাদপড়া দল চট্টগ্রাম কিংস জানিয়েছে, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলনে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসকিউ গ্রুপের অন্যতম কর্ণধার সামির কাদের চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রসঙ্গত চট্টগ্রামে দল চিটাগং কিংসের অন্যতম কর্ণধার বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। (http://www.abnews24.net)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×