মানবতাবিরোধী অপরাধে আটক সাকা চৌধুরীর আবেদনের শুনানি শুরু
২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জি.এম সৈকত (
http://www.abnews24.net) : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর করা বিভিন্ন আবেদনের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে এ আবেদনসহ আরো তিনটি আবেদনের ওপর শুনানি চলছে।
মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ১০ টা ৩৫ মিনিটে তার আবেদনের শুনানি শুরু হয়। এর আগে সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা ও ব্যারিস্টার ফখরুল ইসলাম শুনানি করেন। পরে তার করা আরো একটি আবেদন ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মান বজায় রাখার আবেদনেরও শুনানি শুরু করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭২ সালে দালাল আইনের (দালাল অধ্যাদেশ) আওতায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ছয়টি মামলা হয়। ওই মামলা এখনও বলবৎ রয়েছে। রাষ্ট্রপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে ফরমাল চার্জ দাখিল করেছে তাতে ওই ছয়টি মামলার অভিযোগ রয়েছে। এ কারণে নতুন করে তদন্ত হতে হবে। এ মামলাগুলোতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় সেই একই অভিযোগে ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। সংবিধান অনুযায়ী একই অপরাধের দুইবার বিচার হতে পারে না। এ ব্যাপারে জানতে চাইলে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, দালাল আইন নিয়ে তার করা আবেদন গ্রহণযোগ্য নয়। (
http://www.abnews24.net)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন