somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএল : শেহজাদের সেঞ্চুরিতে রাজশাহীকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি.এম সৈকত (http://www.abnews24.net) : আহমেদ শেহজাদের ঝড়ো শতকে দুরন্ত রাজশাহী খুব সহজে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেছে বরিশাল বার্নার্স। সেমিফাইনালে পুরনো রাজশাহীকেই দেখেছেন দর্শকরা! বাজে ফিল্ডিংয়ের জন্য প্রতিযোগিতার প্রথম দিকে খেসারত দিয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বরিশাল বার্নার্সের বিপক্ষেও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিম ও শন আরভিনের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৮৪ রান করে দুরন্ত রাজশাহী। জবাবে ১৬ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স।
সমীকরণের জটিল পথ পাড়ি দিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বরিশাল বার্নার্স। এর আগে ক্রিস গেইলবিহীন বরিশালকে খুঁজেই পাওয়া যায়নি খেলায়। কিন্তু সবকিছু দ্রুতই সামলে উঠেছে দলটি। দুরন্ত রাজশাহীর বিপক্ষে মাঠে তারই প্রমাণ দিয়েছে ব্রাড হজের দল।
অধিনায়ক ব্র্যাড হজের (২৩ বলে ৩৩ রান) সঙ্গে শেহজাদের ১০৩ রানের উদ্বোধনী জুটি বরিশাল বার্নার্সকে সহজ জয়ের ভিত গড়ে দেয়। দলীয় ১১ রানে আরভিনের বল পুল করতে গিয়ে ডিপ মিডউইকেটে মনির হোসেনের হাতে সহজ ক্যাচ দেন হজ। তবে ঐ সুযোগ কাজে লাগাতে পারেননি মনির। ব্র্যাড হজ ও শেহজাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে ৮৬ রান তুলে বার্নার্স। বিপিএলে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান।
শেষপর্যন্ত রাজশাহীর ওপর ব্যাটিং তান্ডব অব্যাহত রাখে বরিশাল। বিশেষ করে আহমেদ শেহজাদ রাজশাহীর বোলারদের সামনে উপস্থিত হন মূর্তিমান আতঙ্ক হিসেবে। ১৬ বলে অর্ধশতক হাঁকানোর পর ৪০ বলে পূর্ণ করেন শতক। হার না মানা ১১৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছেই থামেন শেহজাদ। তখনো বাকি ছিলো ২৪ বল। ১২টি চার ও ৬টি ছয়ের মার ছিলো শেহজাদের ইনিংসে।
এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দুরন্ত রাজশাহী। প্রথম ওভারের তৃতীয় বলে শাহজিব হাসান (২), চতুর্থ বলে জুনায়েদ সিদ্দিক (০) ও ষষ্ঠ বলে মারলন স্যামুয়েলসকে (০) ফিরিয়ে দিয়ে বরিশাল বার্নার্সকে দারুণ সূচনা এনে দেন ইয়াসির আরাফাত। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরভিনের ১১০ রানের দারুণ এক জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে বেশ ভালো অবস্থানে চলে আসে দুরন্ত রাজশাহী। দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার আগে মুশফিক খেলেন ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৩৩ বলের ইনিংসটি ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো। মুশফিকের বিদায়ের পর বরিশালের বোলারদের ওপর আরো চড়াও হন আরভিন, এবার সঙ্গী আব্দুর রাজ্জাক। পঞ্চম উইকেটে ৫৮ রানের কার্যকর এক জুটি গড়েন তারা। দলীয় ১৭১ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আরভিনও (৮২)। তার ৬১ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থাকেন রাজ্জাক। তার ১৯ বলের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা। ৩০ রানে ৩ উইকেট নিয়ে আরাফাত বরিশাল বার্নার্সের সেরা বোলার। গ্র“প পর্যায়ে দুই দলের খেলায় একবার করে জেতে বার্নার্স ও দুরন্ত। (http://www.abnews24.net)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×