somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের ২১টি জনবহুল মহানগরীর মধ্যে নবম জনবহুল শহর ঢাকা : ইউনিসেফের প্রতিবেদন

০১ লা মার্চ, ২০১২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জি.এম সৈকত http://www.abnews24.net : বিশ্বের ২১টি জনবহুল নগরীর মধ্যে রাজধানী ঢাকা নবম জনবহুল শহর। এ শহরের বর্তমান জনসংখ্যা প্রায় ১৪ দশমিক ৩ মিলিয়ন বা এক কোটি ৪৩ লাখ। এদিকে বিশ্বের ২১টি জনবহুল নগরীর মধ্যে ৩৬ দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যা নিয়ে টোকিও প্রথম, ২১ দশমিক সাত মিলিয়ন মানুষের শহর নয়াদিল্লী দ্বিতীয় এবং ২০ মিলিয়ন জনসংখ্যা নিয়ে সাও পাওলো তৃতীয় অবস্থানে রয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিশু পরিস্থিতি-২০১২ প্রতিবেদন প্রকাশকালে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শহরাঞ্চলে বসবাসরত শিশুদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত। এর আগে বস্তি এলাকার বাসিন্দা শিশু মৌসুমী আক্তার (১৩) অতিথিদের সামনে তার দুর্দশার চিত্র তুলে ধরে।
প্রতিবেদন অনুসারে বহু শিশুই শহরে জীবনের সুযোগ-সুবিধা, যেমন- শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন উপভোগ করে। কিন্তু শহরের দরিদ্র এলাকায় শিশুরা কঠিন দুর্দশার অভিজ্ঞতার মুখোমুখি হলেও প্রায়ই তা পরিসংখ্যানগত কারণে আড়ালে থেকে যায়। প্রতিবেদনে বলা হয়, বঞ্চনার শিকার শিশুদের দুর্দশা এবং তাদের প্রতি সহিংসতার বিষয়টি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পথে প্রতিবন্ধকতাস্বরূপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম। তিনি বলেন, যখন শিশুরা তাদের অধিকার ভোগ করবে এবং শৈশবে সৃজনশীলতার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ও সুযোগ পাবে, তখন তাদের সমাজের জন্য কাজ করার ক্ষমতাও বাড়বে। ইউনিসেফের প্রতিনিধি প্যাসকাল ভিলেন্যু শহরের দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। http://www.abnews24.net
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×