somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন পরিবর্তনের গান থেকে নেওয়া শিক্ষা

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় শাইয়্যান,

তুমি হয়তো শুনেছো, বিখ্যাত চিন্তাবীদ রুমী বলেছেন- 'গতকাল আমি চালাক ছিলাম, তাই এই ধরাকে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি।'

সমাজকে পরিবর্তন করতে চান অনেকেই। কারণ, সমাজের দোষ খুঁজে পাওয়া খুব সহজ। সদা পরিবর্তনশীল আর বিভেদে ভরপুর মনের মানব সমাজই তো এই সমাজের সৃষ্টি করেছে। নিজের মাঝেই যখন এতো দোষ, তখন তার হাতে তৈরী জিনিসে গলদ থাকবেই তো!
কিন্তু, প্রশ্ন হচ্ছে, ভুলে ভরপুর এই সমাজ পরিবর্তনের কথা ভাবার আগে নিজের মাঝে যে ভুল-ত্রুটি আছে, সেগুলোর কথা সবাই একবার মনে করে দেখে কি? কোনটি বেশি প্রয়োজন- নিজেকে পরিবর্তন করা নাকি সমাজকে? কোনটি আগে হওয়া উচিৎ?
আরেক ভাবে প্রশ্ন করলে বোধকরি চিন্তা করতে সুবিধা হবে। সমাজ পরিবর্তন হলে কি আমরা পরিবর্তন হয়ে যাব নাকি নিজেদের মাঝের ছোট-বড় পরিবর্তন সমাজকেও বদলাতে সাহায্য করবে? সমাজের সবচেয়ে ক্ষুদ্র একক হিসেবে আমাদের এই ব্যক্তি সত্ত্বার পরিবর্তন বৃহৎ সমাজে কতটুকু পরিবর্তন আনতে পারে?

আরেকটু গভীরে যাই। যদি নিজের মাঝে কোন কিছু পরিবর্তন করতেই হয়, সেটা কি হবে? তার কতটুকুইবা পরিবর্তন করতে হবে? সেই পরিবর্তনের মাত্রা কতটুকু হলে সমাজকে পরিবর্তীত হতে সাহায্য করবে?

এটা কি এভাবে হবে- আমি নিজেকে পরিবর্তনের পর আমার আশ-পাশে মানুষ আমাকে দেখে প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে যাবে, তাঁদের দেখে তাঁদের আশ-পাশের মানুষ, এভাবে গোটা পরিবার পরিবর্তিত হয়ে যাবে? সেটা দেখে আশ-পাশের পরিবারগুলো? এভাবে পরিবারের গণ্ডি পার হয়ে পরিবর্তন পুরো সমাজে ছড়িয়ে পড়বে?

শেখ রুমী বলেছেন- 'আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকেই পরিবর্তন করছি।' নিজেকে পরিবর্তনের জন্যে বিজ্ঞ হওয়া জরুরী। বিজ্ঞ হওয়ার উপাদানগুলো কি কি?


শাইয়্যান,

আমি জানি, তুমি সেই বিজ্ঞ হওয়ার পথ খুঁজছো। সেই বিজ্ঞ মানুষ যার যার স্পর্শে তোমার পরিবার-পরিজন,, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং আশ-পাশের সমাজ বদলে যাবে। আর, সেই সমাজের স্পর্শে গোটা পৃথিবী পরিবর্তিত হয়ে একটি সুখী-সমৃদ্ধ, বিভেদবিহীন, সাম্যবাদী ধরায় পরিণত হবে।

সেই দিনটি তোমার জীবনে কবে আসবে?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২০ দুপুর ১:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×