somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে পেঁয়াজ ছাড়া মাংস ভূনা রান্না করবেন (উৎসর্গঃ ব্লগার সৈয়দ তাজুল ইসলাম)

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তখন ইংল্যান্ডে। সবে মাস্টার্স পাস করেছি। চাকরী সূত্রে লন্ডন ছেঁড়ে লেস্টারশায়ারের লাফবরো এসে বসবাস শুরু। যখনকার কথা বলছি তা আজ থেকে প্রায় ৭ বছর আগের ঘটনা। যারা প্রবাসে থাকেন, তাঁদের প্রায় সবাইকেই রান্না জিনিসটার সাথে পরিচয় থাকতে হয়। আমারও পরিচয় হয়ে গিয়েছে ইতিমধ্যে।

যাহোক, কোন একদিন একটা বিশেষ কারণে সিদ্ধান্ত নিলাম যে, পেঁয়াজ ছাড়া মাংস ভূনা বা অন্য তরকারী রান্না করবো। যে'ই বলা সে-ই কাজ। রান্না সময় আসতেই শুরু করে দিলাম যোগার-যন্ত্র।

এখানে বলে রাখি, ইংল্যান্ডের মানুষ খুব কমই 'রেড মিট' বা গরুর মাংস খায়। এর বদলে ল্যাম্ব বা ভেড়ার মাংস বেশ জনপ্রিয়। আমরাও খেতাম। ভালো করে রান্না করতে পারলে, ল্যাম্বের ভূনা বা রোস্টের চেয়ে উপাদেয় তরকারী আর আছে কিনা আমার জানা নেই।

ঐদিন কি বার ছিলো মনে নেই। তবে, সময়টা দুপুরের খাবারের আগে। ১ কেজি ল্যাম্বের মাংস বাজার থেকেই ছোট করে কেটে নিয়ে এলাম। মাংস ভালো করে ধুয়ে তাতে তেঁতুলের রস মেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো।

যা যা লাগবেঃ পেঁয়াজ ছাড়া মাংস রান্নার সব উপকরণ।

প্রস্তুত প্রণালীঃ

চুলায় বড় একটা ডেকচি চাপিয়ে তাতে অল্প আঁচে আগুন দিয়ে পরিমাণমত তেল দিলাম। তেল একটু ফুটতে থাকতেই সব ভেড়ার মাংস একসাথে তেলের উপর চাপিয়ে দিতে হয়।

তারপর, মাংসের উপর প্রথমে ২ চামচ করে রসুনের পেস্ট, মরিচের গুড়া, ১ চামচ হলুদের গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া এবং সবার শেষে পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম। এখানে বলে রাখি, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে মাংসের তিন পাশে তিন টুকরো টমেটো দিয়ে দিতে হবে। এরপর, ডেকচিটি ঢেকে দিতে হবে।

১৫-২০ মিনিট পর, সব মসলা যখন গলে যাবে, তখন মাংসের চারপাশে নেড়ে দিবেন। এর কিছুক্ষণ (১-২ মিনিট) পর, পরিমাণ মতো পানি দিয়ে আমের আচারের ৪ টুকরো ও কিছু মসলা দিয়ে আবার ৫ মিনিটের জন্যে ডেকচি ঢেকে দিতে হবে।

মাংস যখন শুকিয়ে আসবে, তখন ধনে পাতা কুঁচি দিয়ে মাংসের উপর ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ব্যস, রান্না হয়ে গেলো ল্যাম্বের কারী!

একই প্রণালী আপনি গরুর মাংসের উপরও প্রয়োগ করতে পারেন। রান্না যে সুস্বাদু হবে, তা আমি বলে দিয়ে পারি। আর, মুরগী'র মাংস কিভাবে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়, তা পরে আরেক দিন জানাবো।

রান্না ভালো হলে, আমাকে জানাবেন আশা করি।

শুভ রান্না!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×