
'জনসংখ্যা বিস্ফোরণ' কি একটি দেশের জন্যে ভালো ফলাফল বয়ে আনতে পারে?......অনেক ক্ষেত্রে, তা পারে।
ভারতের কথাই ধরুন না। ২০১০ সালের দিকে আমেরিকাতে ভারতীয়দের জনসংখ্যা ছিলো ২০ লক্ষের নিচে। এখন, তা ৩৯ লক্ষেরও বেশি!
বর্তমানে, আমেরিকা যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যা প্রায় ৩৩ কোটি ১০ লক্ষ। সেই হিসেবে, আমেরিকাতে ভারতীয় বংশোব্ধুত মানুষের অনুপাত ১%-এরও কম। তারপরও, এই ৩৯ লক্ষ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে আগ্রহী করে তুলেছে। এটা ভারতীয়দের জন্যে একটি বড় এচিভমেন্ট। যদিও, সূত্র বলছে, আমেরিকাতে বসবাসরত বেশিরভাগ ভারতীয়ই ডেমোক্রেটিক দলের ভোটার তালিকাভুক্ত, তবুও, মার্কিন প্রেসিডেন্টের এই সফর সে দেশের আগামী ভোটে প্রভাব ফেলতে পারে।
আর, যদি প্রভাব ফেলতে না-ও পারে, ক্ষতি নেই। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসার নতুন ক্ষেত্র হতে পারে ভারতের নগর-বন্দরগুলো। ২০১৮ সালে, আমেরিকা থেকে প্রায় ৩৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানী হয়। ঐ একই সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যেসব দেশে পণ্য রপ্তানী করে, সেগুলোর মাঝে ভারতের অবস্থান ১২তম।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



