
গতকালকেই করোনা পরিস্থিতির উন্নয়ন চেয়ে ২৭ দফা দিয়েছিলো বিএনপি, অনেক আশা ছিলো তাতে। আমিও আশান্বিত হয়ে কয়েক জায়গায় তা প্রচার করেছিলাম। অথচ, আজকের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল যা বললেন, তা শুনে মনে হচ্ছে, আমি ভুল করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাজে আর মনে বিস্তর গলদ রয়েছে। এমনি এমনি সরকার তাঁদেরকে দৌড়ের উপর রাখেনি!
আওয়ামী লিগ অভিযোগ করেছিলো, বিএনপি মানুষের দুঃসময়ে তাঁদের কাছে নেই। এর জবাবেই কি না 'পরিপূর্ণ লকডাউন' চাওয়া মির্জা ফখরুল বলে ফেললেন- ''দায়িত্বটা সম্পূর্ণ সরকারের। আমাদের নেতা–কর্মীরা যতটুকু সম্ভব নিরাপত্তা বজায় রেখে কর্মজীবী মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন।''
দায়িত্বটা শুধুমাত্র সরকারের হবে কেন! যদি তা-ই হয়, আপনাদের ঐ ২৭ দফা দেওয়ার মানে কি? আর, কয়েক দিন পরে পরে সরকারের ভুল ধরার মধ্যে দিয়েই আপনাদের দায়িত্ব শেষ?
দেশের এই দুর্যোগে সরকারের যদি সবই দায়িত্ব, তাহলে আপনাদের যেসব সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, মেম্বাররা এখনো নিজ নিজ পদে বহাল আছেন, তাঁদের কি কাজ? সরকারের উপর সব দায় চাপিয়ে দিলে সেইসব এলাকার মানুষদের কষ্ট দেওয়ার তো কোন মানে নেই। সবাইকে পদত্যাগ করতে বলুন, প্লিজ।
আপনাদের প্রতি আওয়ামী লিগের এই অভিযোগের জবাবে আপনারা কিন্তু অনেক ভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারতেন। বেগম খালেদা জিয়ার মুক্তির সময়ে যেমন ভিড় করেছিলেন, তেমনি, দুঃস্থ মানুষের পাশেও দাঁড়াতে পারতেন। নিজেদের গ্রামে-গঞ্জে-শহরে অর্থ সাহায্য দিতে পারতেন। নিদেনপক্ষে, বাইরে থেকে আপনাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে দেশে জন্যে অনেক কিছু করতে পারতেন।
আপনার তা না করে সরকারের উপর সব চাপিয়ে দিলেন! সাধু, আপনি ঠিক আছেন তো?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



