


কেন এই মোবাইলফোন এপটি প্রয়োজনঃ
কোভিড-১৯ বা করোনা পরিস্থিতিতে পি,পি, ই শুধু বাংলাদেশে নয় পৃথিবী'র বিভিন্ন দেশে অভাব আছে। অনেকেই পি,পি,ই দান করতে চান। অনেকের কাছে পি,পি,ই নেই, কিন্তু, এটা অনেককে কিনে দিতে চান। আবার এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান আছেন যারা পি,পি,ই বিক্রি করতে ইচ্ছুক। এই এপটি হবে, সবার মিলনমেলা।
যেভাবে এপটি কাজ করবেঃ
১) তিন ধরণের ইউজার থাকবেনঃ
>যাদের পিপিই প্রয়োজন (ডাক্তার, হসপিটাল, দেশ)
>যারা পিপিই দান করতে চান (দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি)
>যারা পিপিই কিনে দিতে চান (দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি)
>যারা বিক্রি করতে চান (ব্যক্তি বা প্রতিষ্ঠান)
২) সব ইউজার এই এপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন।
৩) সার্চ বাটনের মাধ্যমে একে অন্যকে খুঁজে নিবেন। যারা বিক্রি করতে চান, তাঁরা শুধু সাইন আপ করতে পারবেন, কিন্তু, কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। অন্যরা তাঁদের সাথে যোগাযোগ করবেন।
৪) সাপ্লাই হয়েছে কি না তা জানতে ডিমান্ড ও সাপ্লাই সাইডের কাছে নোটিফেকশন যাবে নির্দিষ্ট দিন পর পর।
৫) এপটি বানাতে খরচ হবেঃ ১,৫০,০০০ টাকা
কেউ বানাতে আগ্রহী হলে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে, আপনি নিজেও এটি ডেভেলপ করতে পারেন উপরের ছবিতে দেওয়া রিকোয়ারমেন্ট থেকে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




