somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সরকারকে আয়কর (income tax) কমানোর কথা চিন্তা করতে হবে এখনই

২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিল্প কারখানায় ট্যাক্স এবং বিদ্যুৎ বিল ফাঁকি চেওয়ার প্রবণতা ব্যাপক। সাধারণ মানুষদের মধ্যেও। কিন্তু কেন? কেন তাদের এই ফাঁকি দেওয়ার মানসিকতা গড়ে উঠেছে? একটু জরিপ করলে দেখা যাবে, কারাখানার মালিকরা এমন ভাবেন যে, সরকার বেশি ট্যাক্স নিয়ে যাচ্ছে। তাদের শোষণ করে নিচ্ছে। অনেকের আবার অপরাধপ্রবণ মন। সামান্য পরিমাণ ট্যাক্স হলেও দিতে চান না।

কিন্তু, এই চিন্তাধারার ভুক্তভোগী কারা? সাধারণ জনগণ। কারণ, আল্টিমেটলি, পণ্যের উচ্চ্যমূল্য তাদেরকেই মিটাতে হচ্ছে।

এমন চিন্তাধারার অনেকগুলো উৎসের একটা- এই যে আয়কর, এটা কমিয়ে দিলে কি হবে? অথবা এটাকে এমন ভাবে সাজানো হলো যে, যা একই সাথে একজন ব্যবসায়ীকে কর দিতে উৎসাহিত করবে, তখন কি হবে? পণ্যের মূল্যের উপর চাপটা কমে যাবে না? তখন ঠিকই পণ্যের উচ্চ মূল্য নেওয়া হলে ব্যবসায়ীদের ধরা যাবে।

ফলাফল? সাধারণ মানুষেরা উপকার পাবেন।

২০১৫ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২৫-৪৫% পর্যন্ত আয়কর দিতে হয়। এই রেট অন্যান্য সম পর্যায়ের দেশ যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে বেশি। আমাদের দেশে এক একেকটি প্রতিষ্ঠানে মোট যত সময় কাজ হয়, তার ৩০২ ঘণ্টা ব্যয় হয় ট্যাক্সের এই টাকা উঠাতে। অথচ, এই একই কাজে ভারতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যয় হয় ২৪৩ ঘণ্টা, শ্রীলংকায় ১৬৭ ঘণ্টা আর ভূটানে ২৭৪ ঘণ্টা। যদিও, পাকিস্তানে সরকারী ট্যাক্সের টাকা দিতে সেই দেশের একটি প্রতিষ্ঠানের ৫৯৪ ঘণ্টা লাগে।

বাংলাদেশে একজন সাধারণ মানুষকে তার শ্রম থেকে যে আয়কর দিতে হয়, তা পাকিস্তান আর শ্রীলঙ্কা থেকেও বেশি। এই যখন অবস্থা, এটা কোন অবাক করা বিষয় নয় যে বাংলাদেশের ১%-এরও কম মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে!

বাংলাদেশ ইতিমধ্যে পুরো বিশ্বকে অনেক দিক দিয়ে নেতৃত্ব দিয়ে চলেছে। এই দেশেই এখন 'সৌর বিপ্লব' চলছে। দেশের চাহিদা মিটাতে সর্বত্র স্থাপন করা হচ্ছে সৌর প্ল্যান্ট। গ্রীড, মিনি গ্রীড তো অবশ্যই, এমনকি ফসলে পানি দেওয়ার সেচ পাম্পও চলছে সৌর বিদ্যুৎ দিয়ে। বাংলাদেশে গড় আয়ুও অনেক বেড়েছে। কমেছে শিশু মৃত্যুর হার।

একটি মধ্য আয়ের দেশ হিসেবে এ দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরো লাভজনক করে তুলতে সরকারকে এখনই আয়করের রেট কমাতে হবে যাতে করে আরো কর্মসংস্থানের যোগাড় হয়। সরকার এই ব্যাপারটি ভেবে দেখবে কি?
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২১
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×