somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ইসলামী দলগুলোকে রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষগুলোর জন্যে জবাবদিহি করতে হবে

২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীত বেশ বেড়েছে। শীতের রাতে রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষগুলোকেও বেশি বেশি চোখে পড়ছে। ভিক্ষুকমুক্ত ঢাকা গড়ার প্রজেক্টের কি হলো? রাস্তায় ভিক্ষুক কমেছে বলে তো মনে হচ্ছে না! বৌকে নিয়ে ইবনে সিনা হাসপাতালে প্রায় ছয় দিন কাটিয়ে এলাম। এরই মাঝে একদিন হাস্পাতালের সামনের এলাকায় একবার বেরিয়েছিলাম, ভাত কেনার জন্যে। বউ-এর জন্যে খাবার কিনতে এসে কয়েকজন ভিক্ষুকের ভিড়ে হারিয়ে গিয়েছিলাম প্রায়।

অবহেলিত সেসব মানুষগুলোর যতজনকে জিজ্ঞাসা করেছি, প্রত্যেকেরই উত্তর- এখন পর্যন্ত দুপুরের খাবার যোগাড় হয়নি। ঘড়ি দেখলাম- বিকেল সাড়ে ৪টা বাজে! ফুটপাথে দাঁড়িয়ে থাকা ঔষধ কোম্পানী''র রিপ্রেজেন্টিটিভ আর হুজুরদের সংখ্যা খুব একটা কম চোখে পড়লো না! কারো তো এদিকে ভ্রূক্ষেপ নেই! এ নিয়ে আমি এতো উতলা হচ্ছি কেন! নিজের কাছেই নিজে লজ্জা পেলাম।

সেই মানুষগুলো আজ রাতে কোথায় শোবে? রাস্তার উপর জমে থাকা ময়লায় প্রশ্নটা নিজের কাছেই ফিরে এল আবার। উত্তর খুঁজে পেলাম না। ভাবনার সাগরে নিমজ্জিত মনটায় কে যেন হঠাৎ মনে করিয়ে দিল বাংলাদেশের খেলাপী ঋণের পরিমাণ প্রায় ৩ লক্ষ কোটি টাকা। দেশের ব্যাংকগুলোতে এতো টাকা আছে! নিঃসন্দেহে দেশ অনেক এগিয়েছে! এতো টাকাওয়ালা একটি দেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। কিন্তু কেন যেন সেই অগ্রগতির সঙ্গে মেঝেতে রাত কাটানো আদম সন্তানগুলোর জীবনকে মেলাতে পারলাম না। কোথায় যেন শুভঙ্করের ফাঁকি!

সেই ফাঁকিটি যত বড়ই হোক, এই খেলাপী ঋণ আদায় হলে সেই টাকা থেকে মাত্র ৮,৪০০ কোটি টাকা খরচ করে কয়টি এক বেডরুমের ফ্ল্যাট বানানো যাবে— সে হিসাবটা করার মতো যোগ্যতাসম্পন্ন মানুষ সরকার বা প্রশাসনে নেই, তা বিশ্বাস করা উচিত হবে না। সেই বিশ্বাসের ধার না ধেরে একটা অংক কষে ফেলা যাক চটজলদি।

একটি এক বেডরুমের ফ্ল্যাট বানাতে যদি ২০ লাখ টাকা ব্যয় হয়,৮,৪০০ কোটি টাকায় কয়টি ফ্ল্যাট করা যাবে? ৪০ হাজার! সেই ৪০ হাজার ফ্ল্যাটে বসবাসকারী ভূমিহীনদের মাসে ২০০ টাকা করে ভাড়া ধার্য করা হলে প্রতি মাসে কত টাকা আসবে? ৮০ লাখ টাকা। বছরে ৯ কোটি ৪০ লাখ টাকা। এ টাকায় পরের বছর আরো কয়টি ফ্ল্যাট করা যাবে?

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কতটুকু খরচ করতে হবে? মাত্র ৮,৪০০ কোটি টাকা! সরকার পারবে কি ঋণ খেলাপীদের কাছ থেকে টাকা আদায় করে এমন ইমারত বানাতে?

সরকার পারুক আর না পারুক, দেশের ইসলামী দলগুলো এ নিয়ে কি করছেন বা করেছেন? বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের একটি তথ্যমতে ২০২৪ সালে আমাদের দেশে পথশিশুর সংখ্যা দাঁড়াবে ১৬ লক্ষ। এই পথশিশুসহ কোটি কোটি দুঃস্থ মানুষের বাস্তু সমস্যা সমাধানে কি করছেন তাঁরা? এই সপর্কে তাঁদের পরিকল্পনা কি??

আমার আসলেই তা জানা নেই।

সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×