somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

হাতে যখনই সময় হবে, এই ভালোবাসার বাণীগুলো পড়ে দেখুন

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) ভালোবাসার মনোভাব নিয়ে একজন অন্যজনের সেবা করতে হবে। এটা জানা উচিৎ যে, হযরত মুসা (আঃ ) এঁর শরীয়তে বলা হয়েছে- "তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে।"

২) একটি শুদ্ধ মন ও হৃদয় নিজের এবং আরেকজনের জন্যে আলোক-বর্তিকা।

৩) খারাপ মনের মানুষ যা চায়, তা শুদ্ধ মনের মানুষের ইচ্ছা বিরুদ্ধ। আর, একজন শুদ্ধ মনের মানুষ যা চান, তা খারাপ কোন মানুষের বদ-ইচ্ছা'র সাথে কখনোই মিলতে পারে না।

৪) হে শুদ্ধ মনের মানুষগণ, যারা খারাপ কাজে জড়িত, তাদেরকে সাহায্য করুন যাতে তারা সেই খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারে। আপনারা নিজের আলো দিয়ে তাদেরকে আলোকিত করুন। তবে, সাবধান, আপনাদের শুদ্ধ মন যেন অপবিত্র না হয়ে পড়ে!

৫) এই কাজগুলো খারাপ মনের মানুষের পরিচয় বহন করে- ব্যভিচার, অপবিত্রতা, লম্পটতা, প্রতিমাপূজা, যাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি ইত্যাদি।

আর, ভালো মনের মানুষের মাঝে এই গুণগুলো থাকবে- ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা এবং নিজেকে বিলিয়ে দেওয়া।

৬) নিজেকে জানুন। নিজের কাজ নিজেই পরীক্ষা করে দেখুন তা শুদ্ধ হয়েছে কি মন্দ।

৭) অন্য মানুষের সাথে সাথে নিজেকে না মিলিয়ে, নিজেকে নিজের সাথে তুলনা করুন। তাহলে, নিজের শুদ্ধতা সম্পর্কে একটা ধারণা পাবেন যা আপনাকে নিজের সম্পর্কে উচ্চ ধারণা লাভে সহায়তা করবে।

৮) একজন শুদ্ধ মনের মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে নিজে খোঁজ রাখে। নিজের দায়িত্ব সে নিজেই বহন করে।

৯) আপনি যদি ভালো কিছু শিক্ষা পান, তাহলে যার কাছ থেকে শিক্ষা পেয়েছেন তাঁকে ভুলে যাবেন না। আপনার ভালো কাজের ভাগ তাঁকেও দিন।

১০) আপনি যে বীজ বোপন করবেন, তা থেকে সেই গাছই আসবে। আমের বীজ থেকে কখনো পেঁপে ফল এসেছে কি? ঠিক সেভাবে, খারাপ কাজের বীজ থেকে ধ্বংসের ফসলই ফলবে। আর, শুদ্ধ কাজের বীজ আপনার জন্যে শুদ্ধ ফল বয়ে নিয়ে আসবে।

১১) ভালো কাজে ক্লান্তি আসলে তা ঝেড়ে ফেলে শুদ্ধ কাজগুলো'র দিকে ঝুঁকে পরুন। দেখবেন, সেগুলো আপনার ক্লান্তিকে ঝেড়ে ফেলবে।

১২) সুযোগ পেলে, যারা শুদ্ধ কাজ প্রচার করে, তাঁদের উপকার করার চেষ্টা করুন।



===================
হযরত ঈসা (আ)-এঁর কিছু বাণী নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি
================================================
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×