somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী (সা)-এর সঙ্গী সকলকেই 'সাহাবী' ডেকে ভুল করবেন না, প্লিজ

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু মুসলমান দু'টি ভুল প্রায়শই করে থাকেন। একটি হচ্ছে- রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গী সবাকেই 'সাহাবী'-এর মর্যাদা দিয়ে থাকেন। ২য় ভুলটি হচ্ছে- সবাইকেই সাহাবী হিসেবে গ্রহণ করার কারণে এইসব মানুষদের করা ভুলকেও তারা এড়িয়ে গিয়ে তাদেরকে মহান করে তুলেন। অথচ, এটা পাপ! রাসূল (সা)-এর সঙ্গী সবাইই সাহাবী ছিলেন না। আসুন তাই জেনে নিই 'সাহাবী' শব্দটার অর্থ কি?

আল্লামা ইবনে হাযার (র) তাঁর 'আল ইসবা ফী তাময়ীযিস সাহাবা' গ্রন্থে লিখেছেন-

''সাহাবা সেই ব্যক্তি, যে রসুলাল্লাহ (সা)-এর প্রতি ইমান সহকারে তাঁর সাহচর্য বা সাক্ষাৎ লাভ করেছেন এবং সেই ইমানের উপরই মৃত্যুবরণ করেছেন।''

আল্লামা সাখাবী (র) তাঁর 'ফথহুস মুগীস' গ্রন্থে লিখেছেন-

সাহাবা তিনিই যিনি দীর্ঘদিন নবিজি (সা)-এর আদর্শে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। যিনি এর বিপরীত, তিনি কিছুতেই সাহাবা হতে পারেন না।

আল্লামা জালালুদ্দিন সুয়ুতি তাঁর খাসায়েস-এ কুবরা (১ম খন্ড) কিতাবে বলেন-

সাহাবা শব্দটি তাদের মধ্যে সীমাবদ্ধ, যারা কুরানুল করিমে একবার সাবেকুন-এর মধ্যে গণ্য হয়েছেন।

'দরজাত এ মিরকাত' বইয়ে লেখা আছে-

''সাহাবা তাঁরাই যারা মক্কা বিজয়ের পূর্বে ইমান এনেছেন।''


আর, পবিত্র কুরআন শরীফে লেখা আছে-

''মানুষ কি মনে করে যে, তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?''
[সুরা আন কাবুত, আয়াত-২]

''আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিলো। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।'' [সুরা আন কাবুত, আয়াত-৩]

আল্লাহ আরও বলেন-

''মুহম্মদ আল্লাহর রসুল এবং তাঁর সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে সহানুভূতিশীল।'' [সুরা ফাতহ, আয়াত - ২৯]

''আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনছারদের মাঝে পুরাতন, এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে।'' [সুরা তাওবা, আয়াত - ১০০]




উপরের আয়াত এবং সালফে সালেহীনদের ব্যাখ্যা অনুযায়ী, সাহাবী তাঁরাই যাদের নিচের গুণাবলী আছে-

১) তাঁরা মক্কার সর্বপ্রথম হিজরতকারী এবং মদীনার পুরাতন আনসার হবেন,
২) যারা আল্লাহর পরীক্ষায় পাস করেছেন,
৩) যাদের মৃত্যুর আগ পর্যন্ত ইমান ছিলো,
৪) যারা নবিজির আদর্শে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন,
৫) যারা মক্কা বিজয়ে পূর্বে ইমান এনেছিলেন,
৬) যারা কুরানুল করিমে একবার সাবেকুন-এর মধ্যে গণ্য হয়েছেন।
৭) যারা নিজেদের মধ্যে সহানুভূতিশীল।


এই গুণ যেসব ব্যক্তিবর্গের মাঝে নেই, তারা কি করে সাহাবা'র পদমর্যাদার অধিকারী হতে পারেন! সবেশেষে, বুখারী ৪র্থ খন্ড এবং মুসলিমের ৭ম খণ্ডের একটি হাদিস দিয়ে শেষ করবো-

''মাওলা মুহাম্মদ (সা) বলেন- আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে তোমাদের সাথে থাকবো। যে আমার নিকট যাবে তাকে আমি তৃপ্তি সহকারে পানি পান করাবো। কিছু লোক আমার কাছে আসবে-তাদের আমি চিনি এবং তারাও আমাকে ভালো ভাবে চেনে, অতঃপর আমার এবং তাদের মাঝে দেওয়াল সৃষ্টি হবে। আমি বলবো এরা তো আমার সাহাবা। তখন উত্তর আসবে এরা আপনার উপর পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে গিয়েছিলো।

তখন আমি বলবো- আফসোস তাদের জন্য যারা আমার পর দ্বীনের পরিবর্তন ও পরিবর্ধন করেছে।''


সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৫
২০টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×