somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মানুষগুলোর জন্যে থাকার ব্যাবস্থা করতে পারলাম না

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক দিন আগে একটি পোস্ট দিয়েছিলাম। ঢাকার লালমাটিয়া আড়ং-এর নিচে ১২-১৫জন দুঃস্থ, গৃহহীন মানুষ রাতে চাদর পেতে ঘুমায়। আমি তাদেরকে প্রথম দেখি শীতের প্রথম দিকে। প্রায়ই খোঁজ নিতে যেতাম মানুষগুলো কি করছেন জানতে। একদিন রাতে বৃষ্টি হলো। ঘর থেকে বেরিয়েও যেতে পারলাম না।

পরের দিন ভোর ৬-টার সময় সেই জায়গায় গেলাম। সেই কনকনে শীতেও কিছু মানুষ তখনো শুয়ে আছে। গায়ে একটি করে পাতলা চাদর দেওয়া। সেই দিকে ভ্রুক্ষেপ নেই। তারা দিব্যি ঘুমাচ্ছেন। সেই দিন সকালেই ঠিক করলাম, এদের জন্যে বাসস্থান করে দিতে না পারি, বৃষ্টির রাতে শান্তিতে কিছুক্ষণ ঘুমানোর ব্যাবস্থা করে দিবো।

কি করা যায়? আমি ফোল্ডেবল মাউন্টেনিং টেন্ট বা তাঁবুর কথা জানতাম। এখন, আমি যদি প্রত্যেক রাতে কয়েকটি মাউন্টেনিং টেন্ট আড়ঙের সামনে পেতে রাখি, আর সকাল বেলা তুলে নিই, তাহলে অন্ততঃ রাতেরবেলা থাকার কোন ঝামেলা থাকবে না দুঃস্থ মানুষগুলোর।

এখন সেই তাঁবু পাতলেই তো চলবে না! কর্তৃপক্ষের অনুমতি না থাকলে যেখানে সেখানে তাঁবু ফেললে চলবে কি? চলে গেলাম স্থানীয় কমিশনার অফিসে। কিন্তু, বিধি বাম! কমিশনার সাহেব অনুমতি দিলেন না। কারণ, রাস্তার উপড়ে এভাবে তাঁবু ফেলা খারাপ দেখাবে!

বললেন প্রশাসনের সাথে যোগাযোগ করতে। আমি তেজগাঁও থানার পুলিশের এডিসির সাথে দেখা করতে গেলাম। জানতে পারলাম, পুলিশ সপ্তাহ চলছিলো বলে তিনি অফিসে আসেননি। ভারপ্রাপ্ত একজন অফিসারের সাথে কথা বলতেই তিনি আটকে উঠলেন! বললেন- ''কি বলে, মশাই! তাঁবুর ভিতরে যদি কোন অকারেন্স ঘটে তাহলে কে দায়িত্ব নেবে? সবাই তো আপনাকেই ধরবে!''

এরপরে তিনি শুরু করলেন কিভাবে এক বড়লোকের ছেলে হেরোয়েনখোর হয়ে রেললাইনের কাছের বস্তিতে থাকতো। সেই ছেলেকে তিনি কিভাবে পথে নিয়ে আসলেন সেই গল্প আমাকে শুনালেন।

আমিও মাথা নিচু করে দিব্যি বাসায় এসে নাকে তেল না দিয়ে ঘুমাতে গেলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×