somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

বাংলাদেশে আসলেই কি বড় আকারের দূর্নীতি হোয়? আপনার কাছে আমার মতো প্রমাণ আছে কি?

০৯ ই জুন, ২০২২ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের নিজেদের অনেকেরই পাসপোর্ট নিতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের সময় টাকা দিতে হয়েছে। ভূমি অফিসেও ছোটখাটো দূর্নীতির সম্মুখীন হয়েছেন, হয়তো। কিন্তু, বড় আকারের দূর্নীতি চাক্ষুষের অভিজ্ঞতা? আমি আজ নিজের অভিজ্ঞতার কথা বলবো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে হওয়া বড় আকারের দূর্নীতির কিছু প্রমাণ আমি জোগাড় করেছিলাম।

কয়েক মাস আগে, আমার কাছে একদিন আমার এক বন্ধুর পরিচিত জাতীয় দলের উপদেষ্টা যোগাযোগ করলেন। বাড়ি তার পাবনা। কি ব্যাপার? আপনারা সবাই জানেন যে, আমি ব্যবসা করি। সেই সূত্রেই তার সাথে আমার একবার দেখা হয়েছিলো, কয়েক বছর আগে। এবারে তিনি আমাকে বললেন, একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চান। তিনি আমাকে হ্যোয়াটস এপে যোগাযোগ করতে বললেন। আমি তাকে ফোন করলে, তিনি সাক্ষাতে জানাতে চাইলেন। আমি এপোয়েন্টমেন্ট দিলাম।

নির্দিষ্ট দিনে তিনি জানালেন যে, তার কাছে জাজিরা পয়েন্টে ড্রেজিং-এর একটি প্রজেক্ট আছে। তাকে যেন একটি ডেজিং কোম্পানি জোগাড় করে দেই। কয়েকশো কোটি টাকার কাজ। যোগাড় করে দিতে পারলে আমাকে কমিশন দিবেন। বুঝতে পারলাম এখানে কোন ঘাপলা আছে। মাথায় রক্ত ছরে গেলো। আমাকে অসৎ কাজে সহযোগিতা করতে বলছে! প্রথমে ভাবলাম না করে দেই। পরে ভাবলাম, একটা প্রমাণ রাখা দরকার। ভবিষ্যতে কোন উপায় বের হলে, তথ্য দিয়ে গোয়েন্দা বাহিনীকে সাহায্য করা যাবে। আমি তাকে বললাম- আমি রাজি।

এরপরে, কয়েক দিন গেলো। তিনি আমাকে বললেন যে তার কিছু টাকা দরকার। আমি সাহায্য করতে পারবো কি না। আমি তাকে ১ লক্ষ টাকা দিয়ে দিলাম। প্রথমবার ক্যাশ, দ্বিতীয়বার বিকাশের মাধ্যমে। শুধু তাই নয়, একটি স্বনামধন্য ড্রেজিং কোম্পানির কাছে নিয়ে গেলাম।

সেই ড্রেজিং কোম্পানীর চীফ অপারেটিং অফিসারের কাছে আমার সামনেই ঘুষ চাওয়া হলো, খুলনা শিপ ইয়ার্ডের একজন বড় কর্মকর্তার নামে। ড্রেজিং কোম্পানিও মৌখিক ভাবে রাজি হওয়ে গেলো।

এরপর থেকে জাতীয় পার্টির সেই মানুষটা হাপিশ!!! আমার সাথে আর দেখা করছেন না!!! :)

তবে, যাই হোক, বাংলাদেশে যে বড় আকারের দূর্নীতি হোয়, তা আমার কাছে প্রমাণ হওয়ে গেলো। এতও দিন শুনে এসেছিলাম। এখন নিজে জানি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২২ রাত ১১:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×