somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

৬ আগস্টঃ বিংশ শতাব্দী'র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন স্যার আলেকজান্ডার ফ্লেমিং-এর জন্মদিন আজ

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



''অপ্রস্তুত মন কখনো সুযোগের প্রসারিত হাত দেখতে পায় না।''

ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের সংগ্রহশালা থেকে প্রাপ্ত পোস্টে দেওয়া ছবিটি যে মহান ব্যক্তির সেই স্যার আলেকজান্ডার ফ্লেমিং উপরের কথাগুলো বলেছেন। কৃষক পিতা'র ঘরে জন্ম নেওয়া আলেকজান্ডার ফ্লেমিং মাত্র ৭ বছর বয়সে বাবাকে হারান। স্কটল্যান্ডে জন্মগ্রহণ করা তরুণ এই চিকিৎসক এবং মাইক্রোবায়োলজিস্ট প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ব্রিষ্টিশ রয়্যাল আর্মি মেডিকেল কর্পসের একজন ক্যাপ্টেন হিসেবে ফ্রান্সে রণাঙ্গনে অংশগ্রহণ করেন।

১৯২১ সালে ফ্লেমিং নিজের নাকের সর্দি কিছু ব্যাকটেরিয়ার কালচারে ফেলে তা মিশ্রিত করে কয়েক দিন পরীক্ষা চালান। এরফলে, এন্টিসেপটিক এনজাইম লাইসোজাইম আবিষ্কৃত হোয়। এই লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। আজ লাইসোজাইম ঠাণ্ডা এবং গলার সংক্রমণের চিকিৎসায়, ক্রীড়াবিদদের পা রক্ষায় এবং খাদ্য সংরক্ষনে ব্যবহৃত হয়।

সত্যি করে বললে, পেনিসিলিন আবিস্কার আসলে হঠাৎ করেই হয়েছিলো। ফ্লেমিং তখন স্ট্যাফাইলোকোকি নিয়ে গবেষণা করছিলেন। স্টাফ সংক্রমণ স্টাফিলোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এই ধরণের ব্যাকটেরিয়া স্বাস্থ্যবান লোকদের নাকে দেখতে পাওয়া যায় যা কোন ক্ষতি করে না। আর করলেও, তা ছোটখাটো চর্ম রোগের মাঝে সীমাবদ্ধ থাকে। যাহোক, এই ধরণের ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময়ে ফ্লেমিং দেখতে পেলেন যে, একটি ছত্রাক স্টাফিলোকক্কা ব্যাকটেরিয়া দিয়ে তৈরী একটি কালচারের কাছে এসে তা দূষিত করে ধ্বংস করে দেয়, অথচ, দূরে থাকা স্টাফিলোকক্কা'র কালচারগুলোর কোন ক্ষতিই হলো না!

এই নিয়ে আরও গবেষণা ও পরীক্ষা চালানোর পরে ফ্লেমিং নিশ্চিৎ হলেন যে, এই ছত্রাকের ছাঁচটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তিনি এই পেনিসিলিয়াম গ্রুপকে প্রাথমিকভাবে 'mould juice' বলে ডাকলেও ১৯২৯ সালের ৭ মার্চ এই পদার্থের নাম দেন পেনিসিলিন।

জানা যায়, তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ অ্যালেক্সান্ডার ফ্লেমিং ১৯৪৫ সালে নোবেল প্রাইজে জেতেন। এর আগে, রাজা ষষ্ঠ জর্জ তাঁকে 'নাইট ব্যাচেলর' হিসেবে নাইটহুডে ভূষিত করেন। নোবেল প্রাইজ জেতা এই চিকিৎসা বিজ্ঞানীর আমেরিকা ভ্রমণের সময়ে তাঁকে ১,০০,০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হলে তিনি তা গ্রহণ না করে সেইন্ট মেরি হাসপাতাল মেডিকেল স্কুলকে দান করে দেন।

আজ এই মহান আবিষ্কারকের জন্মদিনে তাঁকে শত সহস্র শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪০
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×