somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ওরা নিজেদের স্বার্থে মিয়ানমারকে বাংলাদেশের উপর লেলিয়ে দিয়েছে

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই চালবাজি তারা একাত্তরেও করেছিলো। বাংলাদেশের মানুষের উপর পরিকল্পিত অত্যাচার করে বর্ডার খুলে দিয়েছিলো যাতে দরিদ্র ভারত চাপে পড়ে। ভারত সেটা সহ্য করেনি। পাল্টা মার দিয়েছিলো অমানুষগুলোকে, বাংলার মানুষদের সাথে নিয়ে।

আজ একাত্তরের সেই চালবাজরা মিয়ানমারকে ব্যবহার করছে। আবারো অসভ্য বেয়ারারা বর্ডার খুলে দিয়ে বাংলাদেশের উপর শরণার্থি দিয়ে আরও চাপ সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশ যাতে সেই চাপে নতি স্বীকার করে পাল্টা আক্রমণ করে বসে।

একাত্তরে তারা আশা করেছিলো, চীন সাহায্য করবে। মজলুম জননেতা ভাসানী তা হতে দেননি। তিনি ঠিকই চীনকে রাজি করিয়েছিলেন যাতে পাকিস্তানের পাশে না দাঁড়ায়।

এবারে, চীন-রাশিয়া-পাকিস্তান এক হয়েছে। কিন্তু এদিকে, ভাসানী নেই, ভাসানী'র দূর্বল বহিঃপ্রকাশ 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' এখন মাঠে-ঘাটে-বন্দরে আন্দোলনে ব্যস্ত। তারা কি বাংলাদেশের এই বিপদটা আঁচ করতে পারছে না?

একটা গল্প বলি। দৈনিক মানবজমিনে প্রকাশিত হয়েছিলো ঘটনাটি।

স্বাধীনতার পরে, মওলানা ভাসানী তখন আওয়ামী লীগের বিরোধিতা করে ন্যাপকে নেতৃত্ব দিয়ে রাজপথে আন্দোলন করছেন। ঈদের আগের দিন, ন্যাপের সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদ অনেক খুঁজে একটি পাঞ্জাবী কিনে ভাসানী'র জন্যে নিয়ে গেলেন। তাঁর ইচ্ছে ছিলো মওলানা সাহেব সেই পাঞ্জাবী পরে ঈদের জামাতে যাবেন। কিন্তু, তাকে তাজ্জব করে দিয়ে ভাসানী বললেন- তোমার দেয়া পোশাক ঈদের দিন বিকালে পরবো।

অবাক কাজী জাফরের কারণ জানতে চাইতেই ভাসানী বললেন- ঈদের জামাতে যাবো মুজিবুরের পোশাক পরে। রাতেই মুজিবুরের পোশাক পেয়ে যাবো।

এবারে আকাশ থেকে পড়লেন কাজী জাফর! বললেন- বঙ্গবন্ধুর বিরুদ্ধে আপনি রাজপথে আন্দোলন করছেন। তার সরকারের সমালোচনা করছেন। আর তার দেয়া পোশাক পরে আপনি ঈদের জামাতে যাবেন?

মওলানা ভাসানী তখন কাজী জাফরকে বলেন, শোন জাফর, শুধু কালকের ঈদই নয়, দীর্ঘ ১৭ বছর ধরে মুজিবুরের দেয়া পোশাক পরে আমি ঈদের নামাজ পড়ি।


ভাসানীকে অনুসরণ করে বাংলাদেশের বিপদ আঁচ করে বি,এন,পি কি মানুষের পাশে দাঁড়িয়ে মায়ানমার আর তার দোসরদের উদ্দেশ্যে একটি জোরালো হাঁক দিতে পারে না?

পারে, অবশ্যই পারে!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৩
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×