সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,
তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।
আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে কার কি গেল,
কোটি মানুষের ভিড়ে একটি প্রাণের বিয়োগে কি হল?
যে সকালে ভালবেসে দুঃখ পাবে
বেজায় দুপুর পার করে সে শান্ত হবে ,
আশ্চর্য বিকেলটা কেবল বুকের ভেতর একলা হবে ,
সকালের ভালবাসার যন্ত্রণাটা কাঁটা হয়ে ফিরেই যাবে।
তখন কেবল মনে হবে - সময় নেই
তুমি নেই , কিছু নেই ।
এবার না হয় চলেই যাব দুরে,
দিনের শেষে রুপালি রাতের আঁধারে,
দুঃখের নিকষ অন্ধকারে।
------------------
আমি সন্ধ্যার সময় একা থাকতে মোটেই পছন্দ করি না। তবু ও সন্ধ্যা আসে , কষ্ট দেয় । তখন নতুন সকালের অপেক্ষায় রাত পার করার চেষ্টা করি । তখন তোমার স্মৃতি গুলো আমাকে ঘুমাতে দেয় না । তখন মনে হয় আমার সন্ধ্যার একাকীত্বই ভাল । কোনটা সহ্য করা যায়? একাকিত্ব না বিয়োগ । একাকীত্ব মনে হয় ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



