somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

'নারী নেতৃত্ব হারাম' - হাদিসটির ভুল ব্যাখ্যা হচ্ছে কি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার আজকের পোস্টের উদ্দেশ্য কারো জীবনী আলোচনা করা নয়। গুগল মামার কাছে জিজ্ঞাসা করলেই মুসলমানদের ভূমিতে মহান নারী ব্যক্তিত্বদের সম্পর্কে আরও ভালো ভাবে জানা যাবে। বরং, আমি জিজ্ঞাসা করতে চাই, কেন বাংলাদেশের জনগণকে ঐ দলগুলো এইসব ইতিহাস থেকে অন্ধকারে রেখেছে? কোন উদ্দেশ্যে? এতে কি মুসলমানদের ভালো হচ্ছে? 'ইসলাম লিঙ্গ-নিরপেক্ষ নয়'- এই অপবাদ থেকে তারা কি আমাদের ধর্মকে রক্ষা করতে পারছেন?

কিছু ইসলামী দল প্রচার করে থাকে যে, ইসলামে নারী নেতৃত্ব হারাম। অথচ, ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে! ইসলামি শাসনের মধ্যযুগেও নারী খলিফা ছিলেন। এমনকি তাঁদের নামে জুম্মা নামাজের খুৎবাও পাঠ করা হতো।
.
এমনই দুজন নারী ইমাম বা খলিফা হলেন- সৈয়দা আসমা বিনতে শিহাব আল-সুলাহিইয়াহ এবং সৈয়দা আরওয়া আল-সুলাইহি। এছাড়া, ১২৩৬ সালে দিল্লীর কুমারী রানি সুলতানা রাজিয়ার ইতিহাসও সবার অজানা নয়। ইরানের তুরকান অঞ্চলের রানি তুরকান খাতুন, ১২৫৭ থেকে ১২৮২ পর্যন্ত একটানা ২৫ বছর যার নামে মসজিদে খুতবা পড়া হতো। তাঁর কন্যা পাদিশা খাতুনও রাজ্য শাসন করেন। ইরানের সিরাজ অঞ্চলে আবশ খাতুন একটানা ৩৪ বছর রাজ শাসন করেছিলেন। তাঁর নামে খুতবা পাঠ করা হতো, ছিলো তাঁর নামাঙ্কিৎ মুদ্রা। ১৩৪৭ থেকে ১৩৮৮ সাল পর্যন্ত একটানা ৪১ বছর মালদ্বীপের সুলতানা ছিলেন খাদিজা, মরিয়ম ও ফাতিমা। তাঁদের সময়ে ইবনে বতুতা সরকারী কাজী হিসেবে নিয়োগ পান। মিসরের রানি সাজারাত আল দুরের নামে খুতবা পাঠ হতো। ইন্দোনেশিয়ায় ১৬৪১ থেকে ১৬৯৯ পর্যন্ত একটানা ৫৮ বছর ধরে শাসন করেছেন সুলতানা শাফিয়া, সুলতানা নুর নাকিয়া, সুলতানা জাকিয়া, ও সুলতানা কামালাত শাহ।

অনেকেই বলবেন। এই নারীদের খলিফা হওয়াটা বিচ্ছিন্ন ঘটনা ছিলো। তাহলে, প্রশ্ন থেকে যাবে, এমন স্বনামধন্য মুসলমান এবং তাঁদের আশেপাশের মানুষেরা কি ভুল করেছিলেন? তা কি করে হয়!


ছবিসূত্রঃ https://rb.gy/fhrits
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×