somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন হল/পাঠাগারের নামকরণ কি শহীদ মাওলানা অলিউর রহমানের নামে করা যায় না?

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তিযুদ্ধের সময়ে ইসলামী দলগুলোর কর্মীদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। এর কারণ, অনেক ইসলামী দল পাকিস্তান হানাদারদের পক্ষে দাঁড়িয়ে ছিলো। কিন্তু, সেই সময়ে, স্রোতের বিপরীতে যাওয়ার মতো সাহস খুব কম মানুষেরই থাকার কথা। ইসলামী ঘরানার মানুষ হয়েও, ইসলামের ঝাণ্ডা তোলা শাসকগোষ্ঠীর পদলেহী কিছু দলের বিরুদ্ধে কথা বলতে অসম্ভব সাহসের প্রয়োজন হয়। শহীদ মাওলানা অলিউর রহমান তেমনই সাহসের পরিচয় দিয়ে স্রোতের বিপরীতে গিয়ে তৎকালীন পাকিস্তানের সামরিক শাসকদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন।

সিলেটের সন্তান মাওলানা অলিউর রহমানের পূর্বপুরুষ হযরত শাহজালাল (রহঃ)-এর সফরসঙ্গী হয়ে ইয়েমেন থেকে ভারতবর্ষে আগমন করেন। ৩৬০ আউলিয়াদের একজনের উত্তরসূরি মাওলানা অলিউর মুক্তিযুদ্ধের সময়ে দেশের বিভিন্ন স্থানে মাহফিল করে করে স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা বুঝিয়ে ছিলেন। তিনি সাহসিকতার সাথে তৎকালীন আলেম সমাজের চোখ রাঙ্গানীকে তুচ্ছ করে বঙ্গবন্ধুর ছয় দফাকে সমর্থন করেছিলেন। লিখেছিলেন 'শরীয়তের দৃষ্টিতে ছয় দফা'। তাঁর এই লেখা বঙ্গবন্ধু সাদরে গ্রহণ করেছিলেন বলে জানা যায়। সেই সাথে নিজ হাতে গঠন করেছিলেন 'পূর্ব পাকিস্তান আওয়ামী ওলামা পার্টি'।

তাঁর এসব কর্মকান্ড তৎকালীন শাসকগোষ্ঠী এবং তাদের দোসরেরা ভালো চোখে দেখেনি। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ঢাকার লালবাগ এলাকা থেকে মাওলানা অলিউর রহমানকে ধরে নিয়ে যায় পাকি সেনারা। তিন দিন আর চার রাত আটকে তাঁর উপর চালানো হয় অকথ্য নির্যাতন। ১৪ ডিসেম্বর বেয়নেট চার্জ করে চোখ উপড়ে হত্যা করা হয় এই বীরকে।

সময়ের ধূসর আবরণে এমন অনেক মনীষী'র কথা আমরা ভুলে গিয়েছি, যেমন ভুলে গিয়েছে সিলেটের মানুষ। তবে, কোন একদিন না একদিন, আশা করি, তাঁর নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন হল বা পাঠাগারের নামকরণ করা হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×