বাংলাদেশের আর্মি অফিসারদের কারো কারো হাতে বিশেষ ক্ষমতা থাকা দরকার
০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোট খালু বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের একজন ব্রিগেডিয়ার জেনারেল। নিকট আত্মীয়দের বিপদে-আপদে এগিয়ে আসা একজন মানুষ। স্কুল লাইফ থেকে আমি তাঁর চরম ভক্ত। যুক্তরাজ্যে আমার মাস্টার্স পড়তে পারার পিছনের মূল ব্যক্তিটি তিনিই। তাঁর আর্থিক সহায়তা ছাড়া প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিলো না।
২০০৫ সালের ঘটনা। আমার আব্বার মিরপুর ১০-এ একটি জমি ছিলো। সরকারি চাকুরীজীবী হিসেবে রূপনগরের সেই জায়গার প্লট বরাদ্দ পাওয়ার ৭-৮ বছর পরেও কোন খোঁজখবর রাখেননি। এতে এলাকার মাস্তানরা জায়গাটি দখল করে নেয়। আমি ঢাকায় এসে ছোট খালুকে এই খবরটি দিতেই, তিনি আর্মি ও র্যাবের সহায়তায় জমিটি দখলমুক্ত করান।
এরকম অনেক ঘটনাই আছে, যেখানে ছোট খালুর কল্যাণে আমরা পার পেয়ে গিয়েছি, বিপদ থেকে রক্ষা পেয়েছি। সামরিক বাহিনীকে যারা বাঁকা চোখে দেখেন, আমি বলবো, তাঁদের সামনে আমার খালুর উদাহরণ তুলে ধরলাম এটা বুঝাতে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ ক্ষমতা থাকাটা প্রয়োজন বলে মনে করি।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুনবেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন