somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্ল্যানিং কমিশন সরকারকে ভালো বুদ্ধি দিতে পারছে না

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে কি ধরণের সরকার প্রয়োজন তা আমি বুঝি না। আমি সোশ্যালিজম বুঝি না, কমিউনিজম বা ক্যাপিটালিজম কিংবা ইসলামিজমও বুঝি না। তবে, এটা বুঝি যে, বাংলাদেশের সরকার ব্যাবস্থা যে রকমই আসুক, তাঁদেরকে আমি বর্তমান প্ল্যানিং কমিশন থেকে বেশি ভালো বুদ্ধি দিতে পারবো। অর্থাৎ, দেশকে এগিয়ে নিতে সরকার প্রধানকে যে ভালো ভালো বুদ্ধি দেওয়ার প্রয়োজন, তা আমার আছে। গর্ব করছি না!

বাসস্থানের হিসাবঃ

বাংলাদেশে বর্তমান পরিধি অনুযায়ী ১,৪৭,৬৩০ স্কোয়ার কিলোমিটার বা ১১১,৭৫,৭৯,৮৩৫ কাঠা বা প্রায় ১১১ কোটি ৭৬ লক্ষ কাঠা জায়গা রয়েছে। এর মাঝে মাত্র ৮% জায়গায় বসতি গড়েছে মানুষ। অর্থাৎ, এই জায়গায় আবাসস্থল, কল-কারাখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি গড়েছে। এই জায়গার মোট পরিমাণ প্রায় ৮ কোটি ৮০ লক্ষ কাঠা।

এখন, এই ৮ কোটি ৮০ লক্ষ কাঠায় গড়া এইসব স্থাপনা কি আরেকটু সুন্দর পরিকল্পনায় গড়া যায় কি না সেই হিসেব করে দেখা যাক।

আমার গত পোস্টের হিসেব মতো, ২২,৫০০ কাঠা জমিতে ১১২৫টি ভবনে ১ লক্ষ ৮০ হাজারটি ৬০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটে ১৮ লক্ষ বস্তিবাসীর জায়গা করে দেওয়া সম্ভব। সেই হিসেবটাকেই এবারে একটু অন্য ভাবে করে দেখা যাক।

এই ২২,৫০০ কাঠা জমিতে ১১২৫টি ভবনে ১ লক্ষ ৮০ হাজারটি ৬০০ স্কয়ার ফুটের ফ্ল্যাটের বদলে যদি একেকটি পরিবারকে ১২০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট দেওয়া যায়, তাহলে প্রায় ৯ লক্ষ মানুষ বা ১ লক্ষ ৮০ হাজার পরিবারের (৫-জনের একেকটি পরিবার) আবাস করে দেওয়া যাবে। এভাবে, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা যদি ১৮ কোটি হয়ে থাকে, তাহলে, মোট প্রায় ৪৫ লক্ষ কাঠার মতো লাগবে এই বিপুল জনসংখ্যাকে থাকার জায়গা করে দিতে।

এটা যদি করে দেওয়া যায়, তাহলে ৮ কোটি ৮০ লক্ষ কাঠায় গড়া মোট বসতির মধ্যে ৪৫ লক্ষ কাঠা বাদ দিলে ৮ কোটি ৩৫ লক্ষ কাঠা বাকি থাকে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য প্রতিষ্ঠান গড়ার জন্যে।


একটু ধাক্কাঃ

এভাবে হিসেব করে দেখুন তো, কৃষি কাজের জন্যে থাকা ৭১% জমিকে যদি এভাবে ঠিক মতো প্ল্যানিং করা যায়, তাহলে কি হবে? হিসেবটা আসলে সহজ নয়। করলেই হয়ে যাবে, এমন তো নয়ই!!! কথা হচ্ছে, বাংলাদেশে মানুষ সরকারের এই প্ল্যানিং মানবে কি না। প্রতি ৫-জনের জন্যে ১টি ১২০০ স্কয়ার ফিটের ফ্ল্যাট ঠিক করে দেওয়া হলে, একটা গোলযোগ বেধে যাওয়ার সম্ভাবনা আছে? তখন প্রাসাদোপম বাড়িগুলোর কি হবে? মানুষ কি প্রাসাদ বানাবে না!!!

বানাবে, অবশ্যই বানাবে। এক্ষেত্রে এমন করা যাতে পারে যে, ৮ কোটি কাঠা ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য প্রতিষ্ঠান গড়ার জন্যে রেখে দিয়ে, ৪৫ লক্ষ কাঠাতে নূন্যতম ১টি বাড়ি, এবং বাকি ৩৫ লক্ষ কাঠা থেকে যে যার ইচ্ছা মতো সরকারের কাছ থেকে জমি কিনে বাড়ি বানাতে পারবে। এমন হলে আর গোলযোগ থাকে না!


পরিশেষঃ

আমার মনে হচ্ছে, বাংলাদেশ প্ল্যানিং কমিশনে কন্সাল্টেন্ট হিসেবে চাকরী হয়ে যাবে! আপনাদের কি মনে হয়?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:১১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×