somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

কমিউনিটি ব্লগের মডারেটর হওয়া সহজ কাজ নয়

২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগসাইট হিসেবে সামু এখন কিশোর জীবনে। ১৪/১৫ বছর একটি ব্লগকে নেতৃত্ব দিয়ে টিকিয়ে রাখা চাট্টিখানি ব্যাপার নয়। বিশেষ করে, বিভিন্ন মতাবলম্বী মানুষকে একটি প্লাটফর্মে নিয়ে আসাটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার। দেশ-বিরোধী, মানবতার বিরুদ্ধে অপরাধ করা বিভিন্ন মানুষের ষড়যন্ত্রের মাঝেও হার না মানা বাংলা ভাষা-ভাষীদের একমাত্র মুক্ত প্লাটফর্ম হিসেবে টিকে থাকতে সামুকে অনেক কষ্ট করতে হয়েছে, যা আমি নিজ চোখে অনেক দিন ধরে দেখছি।

তবে, মনে রাখতে হবে, সামু'র ম্যানেজমেন্ট রক্ত-মাংসে গড়া মানুষ। তাঁদেরও ভুল হতে পারে। কিন্তু, সেই ভুলকে ভুল বুঝার অবকাশ নেই কারো। তাঁদের পাশে না দাঁড়িয়ে প্রতিপক্ষ হিসেবে চিন্তা করাটা খুবই বোকামী একটি কাজ। সামু'র ম্যানেজমেন্টকে গণতান্ত্রিক ভাবে একাউন্ট করা যেতে পারে, কিন্তু, এক তরফা ভাবে দোষ দেওয়াকে আমি ভুল বলবো।

সামু আমাদের জাতীয় সম্পদ, আমাদের বাংলা ভাষার উইকিপিডিয়া। গত ১৪-১৫ বছরে এমন কোন বিষয় নেই যা নিয়ে সামুতে লেখা হয় নাই। এমন কোন বিষয় নেই যা খোঁজ করলে সামুতে পাওয়া যাবে না। তাই, সামুকে রক্ষা করা সবারি দায়িত্ব।

নিজ হাতে নতুন ব্লগার গড়ুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামুকে ছড়িয়ে দিন। ভালো লেখাগুলো সেখানে শেয়ার করুন। নতুন প্রজন্মকে সামু সম্পর্কে জানতে দিন। হয়তো এমন একদিন আসবে, যেদিন কোন নতুন ব্লগার আপনাকে ৫০ বছর পরেও মনে রাখবে তাকে সামু'র সাথে পরিচয় করিয়ে দেওয়া জন্যে। আমি যেমন আমার কাজিন সারওয়ারকে সারা জীবন মনে রাখবো সামু'র সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে।

তাই, আসুন, ব্লগ ম্যানেজমেন্টের পাশে দাঁড়াই। তাঁদেরকে ধন্যবাদ দেই আমাদেরকে সামু উপহার দেওয়ার জন্যে। আমাদেরকে লেখার সুযোগ করে দেওয়ার জন্যে। তাঁদের দুঃসময়ে ভালো উপদেশ দেই।

সবাই ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১২
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতার পাখা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৮

পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ

নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×