somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বাগানের মতো পাঠাগারে সিলেটের ফুলের মতো শিশুদের ব্যস্ত দিন কাটছে

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার একটি লাইব্রেরী থাকবে আর আমার পছন্দের লেখকদের বই দিয়ে তা সাজানো থাকবে, আমি সারা দিন সেই লাইব্রেরীতে বসে বসে বই পড়বো! ছোটকাল থেকে আমার এই স্বপ্ন ছিলো। আমার সেই স্বপ্ন আজ হাতে ধরা দিয়েছে।

আমাদের অনেক দিনের চেষ্টা এবং শ্রম সফল হয়েছে। আমরা সিলেটের শিশু-কিশোরদের জন্যে বিশেষায়িত একটি পাঠাগার খুলতে পেরেছি যা সিলেটের মধ্যে প্রথম। প্রথম হতে পারাটা সব সময়ই আনন্দের! আমরা এই ক্ষেত্রে সিলেটে ১ম হতে পেরে খুবই আনন্দিত।



কবি শেখ সাদী বলেছেন, বই হচ্ছে পকেটে লুকিয়ে রাখা বাগানের মতো। বাগান যেমন হাজারো ফুলের জন্ম দেয় আমাদের এই পাঠাগারটি যেন সিলেটের ফুলের মতো লক্ষ লক্ষ শিশুকে স্থান দিতে পারে সেই চেষ্টাটাই আমরা করছি। আমাদের পাঠাগারে শিশুদের উজ্জ্বল চোখে ঘুরে বেড়ানোটা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা!



আমার সবচেয়ে বেশি খুশি লাগছে এই জন্যে যে, আমি আমার মায়ের নামে এই পাঠাগারটি খুলতে পেরেছি। আমাদের দেশে বেশির ভাগ প্রতিষ্ঠানের নামকরণ করা হয় মৃত ব্যক্তিদের নামে। আমি এক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি যাতে আমার আম্মা জীবিত কালেই উনার নামে করা লাইব্রেরীটি দেখে যেতে পারেন।



আমাদের পাঠাগারে ১৪টি বিষয়ের উপর প্রায় ১০০০ বই রয়েছে। বইয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। স্বপ্নপুরী পাঠাগারে যেসব বিষয়ের উপর বই আছে, সেগুলো হচ্ছে - ১/ভুত সমগ্র, ২/রুপকথা, ৩/ধর্মীয়, ৪/রহস্য, ৫/ইতিহাস, ৬/জীবনী, ৭/ছড়া, ৮/ ধাঁধা, ৯/কৌতুক, ১০/গণিত, ১১/মহাকাশ, ১২/বিজ্ঞান, ১৩/ বৈজ্ঞানিক কল্পকাহিনি, এবং ১৪/গোয়েন্দা।

আমি আশা করি, সিলেটের শিশু-কিশোরদের জন্যে ১ম এই পাঠাগারটি সিলেট সীমানা ছাড়িয়ে অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়বে!

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×