somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বাংলাদেশ এম্বেসির হাফেজ ফার্স্ট সেক্রেটারির সাথে দেখা

২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কয়েক বছর ইংল্যান্ডে ছিলাম। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে থেকেছি। তাই, ইউরোপীয় কালচারের সাথে বেশ পরিচিত। একদিন, সেই দেশের একটি ইউনিভার্সিটি'র মসজিদে বসে রয়েছি, হঠাৎ মিষ্টি কিন্তু দরাজ কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ পেলাম। পিছিয়ে দেখতে পেলাম, একজন সুদর্শন ছেলে বসে বসে কোরআন পড়ছেন!

তাঁকে দেখে সাউথ এশিয়ান মনে হলো। তাঁর তেলাওয়াত শেষ হতে আমি ছেলেটার পাশে বসে পরিচয় জিজ্ঞাসা করতেই সে সিলেটিতে বললো - "আমার মা-বাবা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। এখন আমি এই ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ি।''

"তুমি এতো সুন্দর করে কোরআন পড়া শিখলে কিভাবে? তুমি কি হাফেজ?" আমার জিজ্ঞাসা।

সে বললো - "আমি ট্র্যাডিশনাল পড়ালেখার পাশাপাশি কোরআনের হাফেজ হয়েছি। এটা আমার বাবা-মার ইচ্ছা। একটি মসজিদে ইমামতিও করি।"


রাজীব ভাইয়ের লেখা পড়ে ইংল্যান্ডের এই ঘটনাটা মনে পড়ে গেলো। সৌদিতে আমার ভাইয়ে বাসায় বসে এই পোস্ট লিখছিলাম আজ সকালে। একটু আগে সৌদি আরবের বাংলাদেশ এমব্যাসির ফার্স্ট সেক্রেটারি আবু লাইস ফেসবুকে ম্যাসেজ করেছে। জিজ্ঞাসা করছে- আমি সৌদিতে কি না।

আবু লাইসের কথা মনে পড়ে। মাদ্রাসা থেকে পড়ে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের এক ছোট ভাই। সে যখন দেশে ছেড়ে সৌদির বাংলাদেশ এমব্যাসিতে জয়েন করে, তাঁর সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিলো। নরম স্বভাবের, ভালো ছেলেটি এখন নিজের ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে গিয়েছে!

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×