somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আমি এখন আর কারো কাছে হাত পাতি না

০১ লা জুন, ২০২৫ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে নিম্ন আয়ের মানুষদের সংখ্যা বেড়ে চলেছে। ভিক্ষুকরা তাদের মাঝে অন্যতম। এক কথায় বললে, নিকট ভবিষ্যতে মানুষের কাছে হাত পাতা মানুষের সংখ্যা আরো বাড়বে। আমি এই ধরণের মানুষদের নিয়ে অনেক ধরণের স্টাডি করার চেষ্টা করছি। তারা কেন হাত পাতে, কিভাবে পাতে, কোন সময়টায় ভিক্ষার জন্যে উপযুক্ত ইত্যাদি। দৈনিক ইনকিলাব লিখেছে - মূলস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধগতি, আয় কমে যাওয়া, কর্মহীন হয়ে পড়া, ব্যবসায় পুঁজি হারানোসহ নানা কারণেই বেড়েছে ভিক্ষাবৃত্তি।

নবীজি সক্ষম মানুষদের হাত পাতা পছন্দ করতেন না। তিনি একবার মানুষকে কাজ করে খাওয়ার শিক্ষা দিয়েছেন। তাই, আমিও মানুষের কাছে হাত পাতা পছন্দ করি না। যদিও জীবনে বেশ কয়েকবার নিকট আত্মীয়দের কাছে চাকরীর জন্যে অনুরোধ করেছিলাম। তাঁরা আমার জন্যে চেষ্টাও করেছিলেন। কিন্তু, হয় নাই।

একবার সিটি সেল কোম্পানিতে রেফার করলেন আমার মামা। তারা আমার ইন্টার্ভিউ নিতে রাজি হলো। প্রথম দুটি ইন্টার্ভিউ খুবই ভালো হলো। টিকে গেলাম। ফাইনাল তৃতীয় ইন্টার্ভিউয়ের সময়ে কি যে হয়ে গেলো! তারা আমাকে নিলো না। আমার মামা বললেন যে, তারা হিযবুত তাহরীর করতাম এটা জেনে গিয়েছে। এমন কাউকে তারা নিবে না। আরেকবার, আরেকটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে এরকম ফাইনাল ইন্টারভিউ হওয়ার পরে, তারা জানালো আমাকে নিবে না। এরকম বেশ কয়েকবার হওয়ার পরে আমি খুব হতাশ হয়ে পেলাম। তবে, বুঝলাম। এসব জায়গায় চাকরী না হয়ে ভালোই হয়েছে। রেফার করা জব হলে, পরে আত্মীয়রাই এই নিয়ে কথা বলতো। আর, নিজের মাঝেও অপরাধবোধ কাজ করতো।

একটা ঘটনা বলে শেষ করছি।

ছোটবেলায়, রমজান মাসে, তারাবী পড়ে বের হয়েছি। আমাদের এলাকায় আতরের ব্যবসা করতেন মিনহাজ ভাই। আতরের ব্যবসা মানে, ঝোলায় করে আতর নিয়ে ঘুরে বেড়াতেন। যখন পকেট খালি হতো, তিনি আতর বের করে বিক্রি করতেন। প্রথম প্রথম মিনহাজ ভাইকে নিয়ে আমরা ছোটরা অনেক কানা-ঘুষা করতাম। কারণ, তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন।

মিনহাজ ভাই আমাকে খুব পছন্দ করতেন। আমি ইসলাম নিয়ে এটা ওটা প্রশ্ন উনাকে জিজ্ঞাসা করতাম। প্রথমবার আমার সাথে যেদিন মসজিদের বাইরে দেখা হয়, তিনি আমাকে আতর দিতে চাইলেন। তারপরে বললেন, সামনে হাত পাতো। আমি আতর ঢালছি। আমার হাত পাততে খুবই লজ্জা হচ্ছিলো। আমিই কোথায় যেন শুনেছিলাম, নবীজী কারো সামনে হাত পাতেন নাই। আবার, মিনহাজ ভাইয়ের মতো গুরুজনের কথা ফেলি কিভাবে! তাই, আমি হাতের তালু ঈষৎ বাঁকা করে তাঁর দিকে বাড়িয়ে দিলাম। মিনহাজ ভাই আবার বললেন, হাত পাতো। আমি ঐ অবস্থায় দাঁড়িয়ে রইলাম, আগের মতোই হাত একটু বাঁকা করে। তিনি আমার হাত ধরে তাতে কয়েক ফোঁটা আতর ঢেলে দিলেন। তারপর বললেন- তুমি এই হাত কাউকে দেখাবে না। তোমার এই হাত কারো কাছে পাতার জন্যে নয়।

এই বলে তিনি একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেলেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ বিকাল ৫:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×