somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

পশ্চিমা দেশে অনেক শিক্ষার্থী ইনকাম করতে যায় আর পরীক্ষায় নকল করে পাশ করে

২১ শে জুন, ২০২৫ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন যুক্তরাজ্যের একটি ভার্সিটির ছাত্র সংসদে বিজনেস ফ্যাকালটি থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলাম, একদিন আমার কাছে শিক্ষক সমিতি থেকে একটা খবর আসলো। আমার ফ্যাকালটি থেকে বেশ কিছু শিক্ষার্থীদের এসাইনমেন্ট গণহারে প্লেজারিজম সফটওয়্যারে আটকে যাচ্ছে। কারো কারো ৭০% পর্যন্ত নকল ধরা পড়ছে। কি ব্যাপার!

আমি প্রথমে পাত্তা দিলাম না। আমাদের ভিপি ছিলো বাংলাদেশি। সে বললো, চেপে যান! আপনি তদন্ত করলে বাংলাদেশী শিক্ষার্থীরা আটকে যাবে! পরের বার আপনার যদি ভিপি হবার ইচ্ছা থাকে, বাঙ্গালী আর ভারতীয়রা আপনাকে ভোট দিবে না।

কিন্তু, ভিসি অফিস থেকে যখন আমার কাছে ফোন এলো, আমি বললাম, আমাকে তোমাদের ইলেক্ট্রনিক সিস্টেমে ঢুকতে দাও। দেখি কি অবস্থা। তাঁরা আমার কথায় রাজি হলেন। সিস্টেমে ঢুঁকে দেখি, আমাদের দেশের বেশ কিছু শিক্ষার্থী নকল ধরার সফটওয়্যারে ধরা পড়েছে।

প্রথমে, ধরা পড়া কিছু শিক্ষার্থীকে আমি জেরা করলাম। তারা তো কিছুতেই কিছু বলতে চায় না। এক পর্যায়ে ভয় দেখালাম, তোমরা যা করছো, তা আমাদের দেশের জন্যে অপমানজনক। তোমাদের যদি ভার্সিটি থেকে বের করে দিতে চায়, আমি কিন্তু তোমাদের ডিফেন্ড করবো না। ভালো চাইলে বলো, এভাবে নকল ধরা খাওয়ার মানে কি!

তাদের একজন শেষে মুখ খুললো। জানালো যে, একজন ভারতীয় ছেলে এই চক্রের নাতের গুরু। সে শিক্ষার্থিদের এসাইনমেন্ট টাকার বিনিময়ে দেশ থেকে করিয়ে নিয়ে আসে। এমনকি অনলাইন পরীক্ষাগুলোও দেওয়ানোর ব্যবস্থা করে দেয়। অন্যদিকে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দোকানে জব করে।

আমি এদেরকে ট্র্যাকে করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই,বি,এ এর কিছু ছেলেকে সনাক্ত করতে সক্ষম হই। এই ছেলেগুলো দেশে বসে বিদেশের শিক্ষার্থীদের এসাইনমেন্ট করে দিতো! বেশ ভালো ব্যবসা! একেকটা এসাইনমেন্টের জন্যে তারা ৫০০০ - ২০,০০০ টাকা পর্যন্ত নিতো। এটা কয়েকশো কোটি টাকা অবৈধ বাজার!

এই গ্যাংগুলো এখনো সক্রিয় যারা আমাদের শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ রাত ১২:১৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×