somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সিঁড়ির কোণের সিনিয়র সিটিজেন

৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'সিনিয়র সিটিজেন' শব্দগুলো শুনলে মনে কেমন যেন ভক্তির উদয় হয়! তাঁরা হবেন ম্যান অব লেটার, ধোপ দুরস্ত, কথায় জ্ঞান ঝড়ে পড়বে। এমনই কল্পনায় থাকে। কিন্তু, এর উল্টোটা যদি হতে দেখা যায়, কেমন লাগবে? ময়লা রাস্তার পাঁশে দূর্গন্ধময় ফুঁটপাতে মাটিতে বসে আছেন একজন সিনিয়র সিটিজেন, পাশ দিয়ে যে-ই যাচ্ছেন তার দিকে হাত পাতছেন, পড়নে ছেঁড়া শাড়ি!

এমনই এক সিনিয়র সিটিজেনের দেখা পেয়ে তাঁকে অনুসরণ করছে আদনান। গত কয়েক বছর ধরে। রোজ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাস্তার কোনে বসে থাকেন সেই ৮০-৯০ বয়স্ক মহিলা। ফুটপাতে কোন নির্দিষ্ট জায়গা নেই তাঁর! রাস্তার পাঁশের দোকান ব্যবসায়ীরা এসে পড়লে জায়গা পরিবর্তন করতে হয়।

মাঝে মাঝে আদনান দেখে, সিনিয়র সিটিজেনটি রাস্তার দুই পাশের পথের উপর দাঁড়ানো সবজি আর ফল বিক্রেতাদের ঠেলা গাড়ির দিকে লোভাতুর চোখে তাকিয়ে থেকে মাঝে মাঝে হেঁটে যান। কেউ একটা ফল তুলে দেয় না তাঁর হাতে!

কি মনে করে সেই দিন আদনান বয়সের ভারে কুঁজো হয়ে চলা 'মিনুর মা'-এর খোঁজে তাঁর বাসায় গিয়েছিলো। সকালে নির্দিষ্ট জায়গায় বসা থাকতে না দেখে একটু চিন্তিত ছিলো, সিনিয়র সিটিজেনটি কি অসুস্থ্য? বেশি খুঁজতে হলো না! সবাই মিনুর মা-কে চিনে। বেহারি ক্যাম্পের দুর্গন্ধময় একটি গলির ভিতর দিয়ে একটি প্রায় অন্ধকারময় সিঁড়ির নিচে ঠাই হয়েছে মিনুর মা তথা সিনিয়র সিটিজেনের।

সেই সেঁতসেঁতে গলির ভিতরের পুরো জায়গা জুড়ে দূর্গন্ধময় পরিবেশটা কতটা অস্বাস্থ্যকর, বুঝার চেষ্টা করে আদনান। বেশিক্ষণ সেখানে সে দাঁড়িয়ে থাকতে পারে না। বমি আসে তাঁর! কোনক্রমে বমি ঠেকিয়ে আদনান সেই গলি থেকে বেরিয়ে আসে।

নবীজি কর্মক্ষম ব্যক্তিদের হাত পাততে নিষেধ করেছেন। কিন্তু, মিনুর মায়ের মতো অক্ষম মানুষদের ব্যাবস্থা যদি রাষ্ট্র না নেয়, আদনান একা কীবা করতে পারবে! নিজের জমানো টাকা দিয়ে 'সিনিয়র সিটিজেন হোম' করা কি উচিৎ হবে? সেখানে মিনুর মায়ের মতো সিনিয়র সিটিজেনরা কি যাবেন? কয়েক বছর আগে সেরকম একটি চেষ্টা করেছিলো আদনান। কিন্তু, দেশের আইন ব্যাবস্থা এতো কঠিন, সেই চেষ্টা আর পথ দেখেনি।

অনেকের এই বলে আদনানকে নিরুৎসাহিত করেছিলো - 'তুমি নাহয় সিনিয়র সিটিজেনদের থাকা-খাওয়া-ঔষধের ব্যাবস্থা করলে, কিন্তু, তাঁদের কেউ হঠাৎ মারা গেলে, পুলিশি ঝামেলা হতে পারে।' এই প্রশ্নের কি উত্তর দিবে ভেবে না পেয়ে আর সে এরকম প্রজেক্টের দিকে এগিয়ে যায়নি। আদনান কি আবার চেষ্টা করে দেখবে?

বাইরে বৃষ্টি হচ্ছে। জানালার ওপাশের বটগাছের ঝুড়িটার দিকে তাকিয়ে চিন্তার অতল গহবরে হারিয়ে গেলো সে।





সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×