somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

"দেশে সেই ব্যাক বেঞ্চারেরাই রয়ে গেছে, তারাই দেশের অগ্রগতিতে ভুমিকা রাখছে"

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ তাঁর চারপাশে যা দেখে, তা নিয়েই এগিয়ে যায়। চারপাশে তাকিয়ে যদি দেখে, দেশ ছেড়ে মানুষ চলে যাচ্ছে, তখন সেও দেশ ছেড়ে চলে যেতে চায়। যেমন - আমার সিলেটের বেশিরভাগ মানুষই ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে চান, মেয়েকে বিলেতে বিয়ে দিতে চান। তাই তো, ঘরের সেরা ছেলেটি দেশের বাইরে চলে যায় - হয় পড়াশোনা করতে অথবা কাজ করে খেতে। নিজের সন্তানদের মাঝে সবচেয়ে সুন্দরী মেয়েটার বিয়ে হয়ে যায় বিলেতি বরের কাছে! এমনই চলছে!

আমার দাদা'র ছেলে-মেয়ে, নাতিপুতিদের বেশিরভাগই থাকেন দেশের বাইরে। লক্ষ্য করে দেখেছি, পরিবারের সবচেয়ে মেধাবী আত্মীয়রাই দেশের বাইরে চলে গিয়েছেন। আমার মতো অমেধাবীরা দেশে ফিরে এসে ধুঁকছেন!

আমার বড় দুই চাচা লন্ডনপ্রবাসী হয়েছেন স্বাধীনতার পরপরই! বড় চাচার ছেলেদের একজন ডাক্তার, আরেকজন ব্যাংকার। মেঝ চাচার দুই ছেলের বর্জন আইটি বিশেষজ্ঞ, আরেকজন ফিল্ম ডিরেক্টর। সেঝ চাচা ছিলেন বাংলাদেশের পদ্মা ওয়েলের রেসিডেন্স ম্যানেজার। তাঁর দুই মেয়েই প্রবাসী - ঢাকা ভার্সিটির গ্র্যাজুয়েট। এরপরে আমার আব্বা যিনি কৃষি ডিপার্টমেন্টে ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর ৫ ছেলের ৩জনই দেশের বাইরে থাকেন। বাকিরাও যাওয়ার পথে। বাবার দুই ছোট ভাইয়ের একজন মুক্তিযোদ্ধা ও স্থপতি। আরেকজন দেশে থাকতে আমেরিকান একটি কোম্পানীতে জব করতেন। তাঁদের ছেলেমেয়েদের মাঝে -১-জন ছাড়া বাকিরা দেশের বাইরে!

এবারে আসি, ফুফুদের কথায়। বড় ফুফু ছিলেন বেগম সুফিয়া কামালের সহযোগীনী। তাঁর ৪ ছেলে-মেয়েদের মাঝে ২-জন বাইরে থাকেন। মেঝ ফুফুর ৫ ছেলে-মেয়ের সবাই আমেরিকা প্রবাসী। সবাই ইঞ্জিনিয়ার, কারণ আমার মেঝ ফুফা ছিলেন ওয়াপদা'র চেয়ারম্যান। সেঝ ফুফু ডাক্তার। তাঁর ছেলে-মেয়েরাও প্রবাসী। দুইজনের একজন পিএইচডি, আরেকজন ইঞ্জিনিয়ার। বাকি ৩ ফুফুর বাচ্চাদের অনেকেই বিদেশে থাকেন।

এই যখন অবস্থা, বিলেত ফেরত সামান্য একটি মাস্টার্স করা সবার চেয়ে পিছিয়ে পড়া এই আমি দেশে বসে আছি। এইরকম অবস্থা আমার সিলেটের বেশিরভাগ পরিবারেরই! ব্লগার মুঘল সম্রাট ঠিকই বলেছেন। ব্যাক বেঞ্চারেরাই দেশ চালাচ্ছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৯
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×