somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

এই মহাবিপদে রাজনৈতিক নেতৃত্বের প্রতি একটি আহবান

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
***সবার প্রতি অনুরোধ, জাতির এই বিপদে, অহেতুক মানব এনার্জি ক্ষয় না করে, অন্তত আগামী ৭ দিন ধরে রাখুন।***


ছবিঃ হেন্ডমেইড অস্টিন কাউবয় হ্যাট, সাইজ মিডিয়াম, এসেম্বলড ইন আমেরিকা

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। গত শুক্রবার এবং এর পরবর্তী ভূমিকম্পগুলো তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঢাকায় গত শুক্রবার সকালের কম্পনের পরে, আর পরিচিতজনদের মুখে ভীতি দেখে আজ রাত জাগার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৭ দিন, পালা করে একেকজন রাত জাগবো। প্রথম রাতটায় আমিই জেগে থাকছি।

প্রস্তুতিস্বরূপ, ঘরে হ্যালমেটের অভাব বোধ করছি। সকাল পর্যন্ত বেঁচে থাকলে, আমরা যে কয়েকজন ঘরে আছি, সবার জন্যে হ্যালমেট কিনে আনবো। মাথা বাঁচাতে আমার মতে এর চেয়ে উপরকারী বস্তু আর কিছু নেই! এছাড়া, পর্যাপ্ত পিলো ও বালিশ আসে-পাশে রেখেছি। দরকার পড়লেই স্বজনদের এগিয়ে দিবো।

আমাদের ডায়নিং টেবিলটা যথাস্থানে আছে বলেই মনে হচ্ছে। বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। কিন্তু, রাতে গার্ড ব্যাটা ওটার দরজা তালা মেরে রাখে। আর, আশে-পাশে যে বড় বড় দালান! মাথার উপর যে কোন কিছু ছিটকে পড়তে পারে। তাই, দরকার মনে হলে, ডায়নিং টেবিলের নিচে লুকানোর চিন্তা আছে।

টেবিলের উপর থেকে সব কাঁচের জিনিসপত্র সরিয়ে রেখেছি। এখন আর ওটার নিচে লুকালে কোন অসুবিধা হবে না।

বাসায় বড় একটা হাতুড়ির অভাব ফিল করছি। আটকা পড়লে বের হতে সাহায্যে আসতো। ওটা কাল কিনে আনবো, ইনশাআল্লাহ।

বাসা থেকে বের হওয়ার পথে দেয়ালে ঝুলানো সকল কাঁচের জিনিস বিছানায় নামিয়ে রেখেছি, দূরে। যাতে কম্পন হলে মাটিতে পড়ে চলার পথে বাঁধা সৃষ্টি করতে না পারে।

পানির যোগান আছে। বাসায় খাবার পানি ভর্তি বোতল আছে। কিন্তু, অগুলো ভেঙ্গে গেলে কি হবে? চিন্তা করছি কি করা যায় পানিকে ধরে রাখতে। একটা কলস থাকলে ভালো হতো। স্টিলের কলস!

মোবাইলফোনের স্ক্রিনের দিকে তাকালাম। পর্যাপ্ত চার্জ আছে।

রাজনীতি আমার প্রিয় বিষয়গুলোর একটি। কিন্তু, কেন জানি না, এখন তা নিয়ে কচকচ বিষাক্ত লাগছে। একটু বড় করে শ্বাস নিতে চাই। আর চাই, রাজনীতিক নেতারা এলাকায় এলাকায় ভূমিকম্পের প্রস্তুতিমূলক ড্রিলের ব্যবস্থা করুন।

এটুকু কি বেশি চাওয়া হয়ে যাবে?

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:১৭
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×