সালাম জানাই সেসব মায়েদের যাঁদের উদ্দেশ্যে পালিত হল, মা-দিবস। এঁরা আদর্শ মা। এঁরা নিজ সন্তানের প্রতি, সংসারের প্রতি যথাযত কর্তব্য সম্পাদন করেছেন। আমার আজকের বিষয় এঁরা নন। কিন্তু দিবসটি যেহেতু এঁদের তাই তাদের প্রতি সম্মান জানিয়ে এক ভিন্ন কথা বলছি।
পৃথিবীতে অযুত-নিযুত-কোটি এমন মা আছেন, যারা নিয়তির পাকে পড়েই হোক আর স্বভাবদোষেই হোক, বাধ্য হন সদ্য-জাত তুলতুলে শিশুটিকে নিজের বুক থেকে দূরে ঠেলে দিতে! কখনো কখনো এমনও অমানবিক তারা হন যে, কোন নিরাপদ স্থান, যেমন, হাসপাতাল কিংবা আশ্রমে না দিয়ে, তারা অসহায় শিশুটিকে নিক্ষেপ করেন, ডাস্টবিনে কিংবা ড্রেনে! কেউ কেউ এই পাশবিকতাকেও ছাড়িয়ে যায়! নিজ হাতে হত্যা করে, নিজের নাড়ী-কাটা ধন!!
আমার সন্তানের দিকে তাকিয়ে যে মমতা আমি অনুভব করি তকে অসীম সংখ্যা দিয়ে গুণ করে আজ বিলিয়ে দেই সেসব সন্তানদের; 'মা' শব্দটি যাদের কাছে শুধু একটি প্রশ্নবোধক চিন্হ মাত্র।
আমার মায়ের দিকে তাকিয়ে যে শ্রদ্ধা অনুভব করি, তা অসীম সংখ্যা দিয়ে গুণ করে সমর্পন করি সেই সব মায়েদের যাঁরা জৈবিক মা না হয়েও নিজেদের পরিমাপ-অযোগ্য বিশাল হৃদয়-গর্ভে আশ্রয় দিয়েছেন সেসব হতভাগ্য শিশুদের।আমার প্রিয় এমনই দুজন মা হচ্ছেন---------
১) মাদার তেরেসা: তাঁর জীবন বৃত্তান্ত আমি টানবো না। শুধুমাত্র নত মস্তকে শ্রদ্ধাভরে নামটি স্মরণ করব। যাঁর মমতা অসহায় সন্তানের খোঁজে পৌছে যায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও। শত সহস্র অভাগা শিশু আজও আশ্রয় পায় যাঁর মমতা মন্দিরে! তাঁর কথা আরো বলি সে ভাষাজ্ঞান আমার নাই।
২) শ্রী মা সারদা দেবী: যাঁর আনন্দ-আশ্রমের নাম, 'শ্রী রামকৃষ্ঞ মিশন'। আজও যা অকাতরে বিলি করছে করুনা, মমতা, জ্ঞান ও সততা।
আমিও হতে চাই এমন মা। অন্তত, হৃদয়টাকে একটু হলেও বড় করতে পারি 'এ' ভেবে? শুধুমাত্র নিজ শিশুটিকে ভাল খাইয়ে, ভাল পড়িয়ে, ভালোবেসেই যেন তৃপ্ত না হই; একটু এদিক-ওদিক যেন তাকাই। শুধু প্রস্ববিনী, জননী নয়, মা হতে চাই।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।