somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে এবং দেশের বাহিরে চলছে নানান রকম গভীর ষড়যন্ত যে কোন উপায়ে শাহবাগে আন্দোলন এবং এই বিচার কাজ বন্ধ করতে চায় তারা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের ফাঁসি না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন লন্ডন-ভিত্তিক বিশ্বখ্যাত মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টার-ন্যাশনাল। অভিযুক্তদের ফাঁসি দেয়ার জন্য শাহবাগে যে আন্দোলন চলছে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য সংস্থাটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অভিযুক্তদের ফাঁসি নিশ্চিত করার জন্য যুদ্ধাপরাধ আইনের যে সংশোধনী আনা হয়েছে, তা বাতিল করারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
গতকাল অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য ১৯৯৩ সাল থেকে যত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও আদালত গঠিত হয়েছে, তাতে মৃত্যুদণ্ডের কোনো বিধান রাখা হয়নি।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের ফাঁসি নিশ্চিত করার জন্য সরকার যে সংশোধনী রোববার (আজ) সংসদে পাস করার উদ্যোগ নিয়েছে, তা যেন বাতিল করে দেয়। সংশোধনীটি পাস হলে সরকার অভিযুক্তদের শাস্তি বৃদ্ধি অথবা ফাঁসির জন্য সুপ্রিমকোর্টে আবেদন করতে পারবে।
অ্যামনেস্টির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘বাংলাদেশের চলমান চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সরকার এ সংশোধনী ব্যবহার করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চাইতে পারে বলে প্রবল ঝুঁকি রয়েছে। সরকার যেন একে প্রতিহত করে। মৃত্যুদণ্ড চরম নিষ্ঠুর ও অমানবিক শাস্তি এবং সব ক্ষেত্রেই সরকার যেন এ শাস্তি রহিত করে।’
বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পরই তার ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়। তবে বিরোধীরা এ বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। এখন আরও যে সাতজনের বিচার চলছে, তারাও সবাই বিরোধী দলের নেতা।
আব্বাস ফয়েজ বলেন, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী ভয়াবহ অপরাধের বিচারের সুযোগ তৈরি করেছে আইসিটি। ভিকটিমদের যেমন ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, তেমনি অভিযুক্তদের মানবাধিকারের প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে। মানবাধিকার লঙ্ঘন করে ফাঁসি দেয়া কোনো সমাধান নয়।
বিবৃতিতে বলা হয়, সুপ্রিমকোর্টে মৃত্যুদণ্ডের আবেদন করার জন্য শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন সংশোধন করা সরকারের ঠিক হবে না। সরকারকে ট্রাইব্যুনালের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং জনগণ ও তারা যে শাস্তি চায়, সেটার জন্য আদালতের ওপর চাপ প্রয়োগ করা যাবে না।
বিবৃতিতে বলা হয়, অ্যামনেস্টি জানতে পেরেছে যে, যারা ট্রাইব্যুনালের সমালোচনা করছে, তাদের হুমকি দেয়া হচ্ছে এবং তাদের ওপর প্রতিশোধমূলক সহিংসতা চালানো হতে পারে। সরকারকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে, যারা ট্রাইব্যুনালের সমালোচনা করছে, তাদের নিরাপত্তা দিতে হবে এবং মতপ্রকাশের স্বাধীনতা তথা শুধু ট্রাইব্যুনালের সমালোচনা করার কারণে তাদের ভীতি প্রদর্শন না করা হয়। জনগণ যেন অবাধে এ বিচারের সমালোচনা করতে পারে এবং এজন্য তাদের যেন ভীতি প্রদর্শন, হয়রানি ও প্রতিহিংসার শিকার না হতে হয়।
ব্যতিক্রম ছাড়া সব ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধান রহিত করার আহ্বান জানিয়ে অ্যামনেস্টি সর্বজনীন মানবাধিকারের ঘোষণায় মৃত্যুদণ্ডকে চরম নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে উল্লেখ করেছে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×