somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ বেশি পরিমান মোটা হওয়ার পিছনে কাজ করছে তার শরীরের ভাইরাস

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশি মোটা হওয়াটা স্বাস্থ্যকর নয়। হার্টের অসুখ, ডায়াবিটিস, ডিপ্রেশন, ইত্যাদি নানা রোগ হবার সম্ভাবনা কমাতে হলে শরীরের ওজন একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা উচিত। সেই সীমা নির্ভর করে, দৈহিক উচ্চতা, শরীরের গঠন, পুরুষ-না স্ত্রী - মূলতঃ এই তিনটি জিনিসের উপর।

ইদানীং লোকেদের মোটা হবার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বহুদিন পর্যন্ত এর মূল কারণ হিসেবে ধরা হত অধিক ভোজন, বেশি ফ্যাটযুক্ত খাবার খাওয়া এবং ব্যায়াম বা পরিশ্রম কম করা। সেই কারণগুলি নিশ্চয় রয়েছে। কিন্তু সেইসঙ্গে বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে, মোটা হওয়ার পেছনে ভাইরাসেরও একটা অবদান থাকতে পারে - ভাইরাসে আক্রান্ত হয়েও লোকেরা মোটা বা obese হতে পারে। এই ধরণের মোটা হওয়া বোঝানোর জন্য একটা নতুন শব্দ চয়ন করা হয়েছে Infectobesity। এটি প্রচলন করেছেন ওয়েন স্টেট ইউনিভার্সিটি-র একজন ভারতীয় গবেষক নিখিল ধুরন্ধর। মানুষের শরীরের এক ধরণের ভাইরাস অ্যাডেনোভাইরাস-৩৬ বা Ad-36 এরাই মোটা হবার জন্য দায়ী। অ্যাডেনোভাইরাসের প্রায় পঞ্চাশ রকমের স্ট্রেইন বা বিকল্প রূপ আছে। এগুলির জন্যেই মূলতঃ আমাদের সর্দি, চোখ লাল হওয়া, পেট খারাপ, ইত্যাদি হয়। ডাঃ ধুরন্ধর ও তাঁর সহকর্মীরা আবিষ্কার করেছেন যে এদের মধ্যে অ্যাডেনোভাইরাস-৩৬, মানুষের ফ্যাট-সেল বা চর্বি-কোষকে প্রভাবিত করে এবং তাদের সংখ্যাবৃদ্ধি করে। ঠিক কী ভাবে এই ভাইরাস ফ্যাটসেলকে প্রভাবিত করে সে ব্যাপারে এখনও কিছু ধোঁয়াশা আছে। গবেষকদের ধারণা Ad-36 -এর একটা বিশেষ জিন (E4Orfl) এই সংখ্যাবৃদ্ধির জন্য দায়ী।

এখন গবেষকরা বার করার চেষ্টা করছেন, কেন কিছু লোককে এই ভাইরাস স্থূলকায় করছে, কিন্তু কিছু লোককে করছে না। তবে এই ভাইরাস নিয়ে নিখিল ধুরন্ধর আগ্রহী হলেন সেটা একটা গল্প। ভারতবর্ষে এভিয়ান অ্যাডেনোভাইরাসে আক্রান্ত মুরগিদের পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন মরার আগে মুরগীগুলো মোটা হচ্ছে, রোগা নয়। উনি এই নিয়ে আমেরিকায় গবেষণা করতে এসে দেখলেন মার্কিন সরকারের কৃষি বিভাগ ঐ ভাইরাসকে ভারতবর্ষ থেকে আনার অনুমতি দিচ্ছে না। তখন ধুরন্ধর মানুষের মধ্যে যে অ্যাডেনোভাইরাস রয়েছে সেই নিয়ে গবেষণা শুরু করেন। সেখান থেকেই আবিষ্কৃত হয় Ad-36। এই ভাইরাস নিয়ে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা চলবে। এর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য কোনও টিকা আবিষ্কার করা যায় কিনা সেই নিয়েও কেউ কেউ ভাবনা চিন্তা করছেন।

উৎসঃ ইনটারনেট
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×