somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন বাঁচাতে পারে 'ভূমিকম্পের ওয়াল পেপার

১৪ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান বিজ্ঞানীরা এমন এক ধরনের ওয়াল পেপার আবিষ্কার করেছেন সেটা ভূমিকম্পজনিত কারণে বাড়ির দেয়াল ভেঙে পড়া প্রতিহত করতে পারে। এর বৈজ্ঞানিক নাম 'ইন্টেলিজেন্ট কম্পোজিট সিসমিক ওয়াল পেপার।' বিজ্ঞানীরা অবশ্য সহজ করে এর নাম রেখেছেন 'ভূমিকম্প ওয়াল পেপার'। গ্লাস ফাইবার দিয়ে তৈরি এ পেপার কোনো বাড়ির দেয়ালে লাগালে সেটা ভূমিকম্পের সময় সহজে ভেঙে পড়বে না, পড়লেও ওয়াল পেপারের ভেতরে থাকা বিশেষ প্লাস্টিকের কারণে ইটের টুকরোগুলো সহজে মানুষের মাথার ওপর পড়বে না। কেননা ওই প্লাস্টিক সেগুলোকে কিছু সময়ের জন্য আটকে রাখতে পারবে। ততক্ষণে ঘরের ভেতর থাকা মানুষগুলো বের হয়ে যাওয়ার সুযোগ পাবে। জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজির অধীনে থাকা ইনস্টিটিউট অব সলিড কনস্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল টেকনোলজির বিজ্ঞানীরা এই ওয়াল পেপার আবিষ্কার করেছেন। প্রথম দেখার পর বিশ্বাস হবে না যে, কি করে এমন একটা সরু ওয়াল পেপার, যেটা মাত্র এক মিলিমিটার পুরু, এতবড় একটা কাজ করতে পারে। গবেষকদের একজন মরটিস উরবান এ ওয়াল পেপারের কাজটার কৌশল জানিয়েছেন। তিনি বলেছেন, যে ফাইবার দিয়ে পেপারটা তৈরি সেটা একই সঙ্গে খুব শক্তিশালী এবং স্থিতিস্থাপক। ফলে যখন ভূমিকম্প হয় তখন এ ওয়াল পেপার পুরো দেয়ালেই কম্পনের মাত্রা ছড়িয়ে দেয়। তাই দেয়ালের দুর্বল অংশের উপর আঘাত হানার সুযোগ নেই ভূমিকম্পের। ফলে দেয়াল সহজে ভেঙে পড়বে না। কিন্তু এরপরও যদি ভাঙনের সৃষ্টি হয় তাহলে আছে স্থিতিস্থাপকতা 'পলিপ্রোপিলিন প্লাস্টিক'। ওয়াল পেপারের মাঝে এ প্লাস্টিকের অবস্থান। এর কাজ হচ্ছে ভেঙে যাওয়া টুকরোগুলো আটকে রাখা, যেন সেগুলো মানুষের মাথার ওপর না পড়ে। অন্তত কিছু সময়ের জন্য হলেও এ কাজ সাফল্যের সঙ্গে করতে সক্ষম এই প্লাস্টিক। এ সময়ের মধ্যে মানুষ সহজেই বাইরে বেরিয়ে যেতে পারবে। আরেক গবেষক লোথার স্টেম্পনিভস্কি জানান, অন্যান্য ওয়াল পেপারের মতো ভূমিকম্প ওয়াল পেপারও প্লাস্টার করা দেয়ালে লাগানো যাবে। অবশ্য এর জন্য বিশেষ ধরনের আঠা ব্যবহার করতে হবে। এটা তৈরি করেছে জার্মান কোম্পানি 'বায়া আর্থ সায়েন্স'। সাধারণ ওয়াল পেপার লাগানোর আঠা হয় শক্তিশালী, নয় স্থিতিস্থাপক। কিন্তু ভূমিকম্প ওয়াল পেপার আঠা উক্ত দুটি গুণেরই অধিকারী। বায়ারের তৈরি এ আঠায় যে রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলো একে অপরের সঙ্গে হাইড্রোজেন দ্বারা যুক্ত। ভূমিকম্পের কারণে কখনো এ বন্ধন ছুটে গেলে, মুহূর্তের মধ্যেই সেগুলো দেয়ালের অন্য কোনো অংশে গিয়ে সংগঠিত হতে পারে। এভাবেই ওয়াল পেপারটি দেয়ালের সঙ্গে লেগে থাকতে পারে। বিজ্ঞানী উরবান আরও বলেছেন, তারা বাস্তবে একটি ঘর তৈরি করে এ ওয়াল পেপারের কার্যকারিতা পরীক্ষা করে দেখেছেন এবং সফল হয়েছেন। মাঝারি থেকে কম শক্তিশালী ভূমিকম্পে এ ওয়াল পেপার কার্যকরী। তবে এটা শুধু ইটের তৈরি বাড়ির জন্য নয়। কংক্রিটের জন্য আরও শক্তিশালী ফাইবার প্রয়োজন এবং এটা নিয়ে কাজ চলছে।

source: ইন্টারনেট
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×