পাহাড়ের কান্না Featuring কাজী নজরুল ইসলাম! পেট্রোল চোর Re-defined লিচু চোর
৩১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাবুদের তেলের খনি,
বুবুদের চোখের মনি।
সে কি বাস করলে তাড়া,
খালি বাড়ে বাসের ভাড়া।
রাস্তার ঐ ঠিক কাছে না
পেট্রোলের পাম্প আছে না
হোথা না আলতো গিয়ে,
য়্যাব্বড় বালতি নিয়ে।
পেট্রোল যেই ভরেছি।
নেতার এক নাম ধরেছি।
ও ব্যাটা বড় চিটার,
বলে নাও আর এক লিটার।
শুধু শুনো একটু খানি,
করবো পান চা ও পানি।
মাল ছাড়ো গোটা দুচ্চার।
ও ব্যাটা বড় নচ্ছার।
আমিও কম কি সে ভাই,
বলি ভাগ এক টাকাও নাই।
নেতা মোর বন্ধুর চাচা,
বাঁচা প্রান মাররে কাছা।
নেতা না শুনলে শেষে,
বন্ধ পাম্প করবে এসে।
এভাবে ঘোড়া ডিঙ্গিয়ে,
নেতাদের নাম ভাঙ্গিয়ে।
ভোগ করে নাম জনতা।
বাকি সব আম জনতা।
কি বলিস ফের হপ্তা,
ভোট দিয়ে নাক খপ্তা।
লিচু চোর
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন