somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৈয়দ শামসুল হক এর লিখা - বাংলার দুগ্ধাপরাধীরা! আজ সাবধান!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ হরতাল হবে না! বাংলার মাটিতে হরতাল চলবে না! গাড়ি চলবে! অফিস-আদালত বসবে! দোকান খুলবে! একাত্তরের যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা হরতাল ডেকেছে, বাংলার মানুষ তাদের ভালো করেই চিনেছে! ওই যারা সহিংস হয়ে উঠে বাংলা মায়ের বুকে আঘাত হানছে, তাদের ডাকা হরতাল বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। জয় মানুষের! জয়
একাত্তরের! জয় বাংলা।
একাত্তরের যুদ্ধাপরাধী!

আর, তাদের যারা
বাঁচাতে চায়, তাদের নাম আমি দিচ্ছি_ দুগ্ধাপরাধী!

বাংলা মায়ের দুধ খেয়ে ওরা সেই দুধের সঙ্গে বেইমানি করেছে ও করছে! ওরা যুদ্ধাপরাধের বিচার চায় না, ওরা একাত্তরের বর্বর পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী খুনি ঘাতক ও ধর্ষকদের পক্ষ নিয়ে হরতাল ডাকে, ওদের অনেকেই আদর্শের ভেক ধরে আসলে বাংলা ধ্বংসেরই ষড়যন্ত্রের পক্ষ সাজে, ধর্মের আলখাল্লা পরে রক্তোন্মাদ হয়ে ওঠে, রাজীবকে হত্যা করে, ক্ষমা নাই ওদের, নাই! রেহাই নাই ওদের, নাই! মায়ের দুধ নাকি ওরা পান করেছিল!
ওরা দুগ্ধাপরাধী! ওদের অপরাধ যুদ্ধাপরাধের সমান অপরাধ!
ওদের একই কাঠগড়ায় উঠতে হবে!
বাংলার মায়ের অন্ন গ্রহণ করে ওরা সেই অন্নের থালাতেই লাথি মারছে! স্বাধীন সার্বভৌম বাংলার নুন খেয়ে ওরা স্বাধীনতার সঙ্গেই নিমকহারামি করছে! বাংলা মায়ের কোলে জন্ম নিয়ে ওরা মায়ের সবুজ আঁচল রক্তে ভিজিয়ে দিতে চাইছে!
ওরা যুদ্ধাপরাধীদেরই কাতারে! বাংলার মাটি যে তিরিশ লক্ষ লাশের রক্তে একাত্তর থেকে আজও ভিজে আছে, বাংলার আকাশ যে একাত্তরে লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম হারানোর আহাজারিতে আজও ভরে আছে, ওরা তার জন্য দায়ী! দায়ী! দায়ী!
আর, যে দেশনেত্রী আঠারো দলের নেতৃত্বে রয়েছেন, তাঁকে প্রশ্ন করি_ আপনি তো নারী! একাত্তরে সম্ভ্রম হারানো লক্ষ লক্ষ নারীর ক্রন্দন কি আপনার কানে পশে না? প্রশ্ন করি_ আপনিও তো সন্তান গর্ভে ধরেছেন, একাত্তরে বাংলার তিরিশ লক্ষ সন্তানকে যে হত্যা করা হয়, আপনার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রুও ঝরে না! বাংলাদেশ যদি স্বাধীন না হতো, কোথায় তবে আপনি থাকতেন?_ একবার ভেবে দেখুন! তাই, আজ আপনিও আসুন। বাংলা মা আপনাকেও আহ্বান করছে, আপনি বাংলা মায়ের দুধের ঋণ শোধ করুন।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মতো বিশাল বিস্তৃত এই বাংলা মায়েরই আকাশ থেকে অশুভ আঁধার ছিন্ন করে নতুন সূর্যের উদয় ঘটাতে দিকে দিকে আজ তরুণেরা একাত্তরের মতো আবার জেগে উঠেছে। একাত্তরে বিশ্ব দেখেছে বাংলা মায়ের সন্তান তরুণের তেজ ও বিক্রম! আজ আবারও বিশ্ব দেখছে একাত্তরের উত্তরসূরি তরুণের কণ্ঠে জেগে উঠেছে জাতির জনকের সেই রণহুঙ্কার_ জয় বাংলা! বিজয়ের বীজমন্ত্র_ জয় বাংলা।
একাত্তরের বিজয়কে সম্পূর্ণ না করা পর্যন্ত বাংলার তরুণেরা ঘরে ফিরবে না। শত রাজীবের মৃত্যুতেও এ তরুণ প্রজন্ম ভীত হবে না। বাঙালি কবি মাইকেল মধুসূদন তো বলেই গেছেন_ মাতৃভূমি রক্ষাহেতু ডরে কে মরিতে! তরুণেরা আজ বাংলার দিকে দিকে গ্রথিত হয়েছে মায়ের দুধ শপথ করে_ মা, তোমাকে রাজাকারমুক্ত করবোই! মা, তোমার মাটি থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবোই! জামায়াত-শিবিরকে হটিয়ে দেবোই। মা, মুক্তিযুদ্ধের চেতনার লাল সূর্যের আলোয় তোমার মুখ আমরা উদ্ভাসিত করে তুলবোই!
এ আলো তরুণেরা আনবেই_ আনবে!
শহীদের রক্ত শপথ_ জয় বাংলা!
মায়ের অশ্রু শপথ_ জয় বাংলা!
একাত্তরের চেতনা শপথ_ জয় বাংলা!
জয় বাংলা!!
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×