চলমান জীবনে সমস্যা ও সম্ভাবনার কোনো শেষ নেই। সে সব সমস্যার মধ্য দিয়ে জীবনের নানা জটিলতা আর টানাপড়েন বদলে দিচ্ছে গ্রামীন পটভূমি। শখ ও আহলাদ এখন নির্বাসিত। গ্রাম-গঞ্জে নিয়মিত গানের আসর এখন আর বসে না। টিভি, সিডির জমানায় দুধের স্বাধ ঘোলে মেটাতে হয় বিনোদন পিপাসুদের। এই প্রোপটে বাদ্যযন্ত্র মেরামতকারী ঋষি স¤প্রদায়ের এখন চলছে ভীষণ দুর্দিন। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে কোন রকমে। তবুও বংশ পরাস্পরায় এরা বাঁচিয়ে রেখেছে পূর্ব পুরুষের পেশা। জীবন জীবিকার পিচ্ছিল পথে নানা স্থান ঘুরে ঋষি সিবাশ চন্দ্র এখন আস্তানা গেড়েছেন কানিদরপাড় কুমিল্লার রানীর বাজার একটি ঘরে। তিনশ টাকায় ঘরটি ভাড়া নিয়ে চালাচ্ছেন বাদ্যযন্ত্র মেরামতের কাজ। তবে ব্যবসার টাকা পয়সা নেই তেমন একটা। সিবাশ চন্দ্র মিতালী সুজ এসে জানান দৈনিক ৭০/৮০ টাকার বেশি আয় হয় না, অথচ সংসারে দৈনিক চাল লাগে ২ কেজির বেশি, স্ত্রী ৩ ছেলে মেয়ে সহ ৫ জনের সংসারে তাই অভাবের দৈত্য হানা দেয় প্রতিদিন। অর্ধাহারে নিত্যদিনের সঙ্গী, ভাত, ডাল ছাড়া উন্নত খাবার স্বপ্নের মতই মনে হয়। তিনি আরো জানান অন্যান্য বাদ্যযন্ত্রের চেয়ে ডুগি, তবলা ও খোষ বা ঢোল মেরামতের কাজ বেশি পাওয়া যায়। কোন মাসে ৪/৫টির বেশি কাজ থাকে না। একটি কাঠের ঢোল ১২শ টাকায়, মাটির তৈরি তবলা ৫শ টাকা, ষ্টিলের তবলা ১২শত টাকায়, হারমোনয়িাম আড়াই থেকে ৩ হাজার টাকায় বিক্রি করে। আগের মতো বাদ্যযন্ত্র তেরি বা মেরামতের কাজ নেই। সিবাশ চন্দ্রের ধারণায় মানুষের হাতে টাকা নেই। মনে শান্তি নেই। আখড়াই, সারিন্দা, খমকের মতে অনেক বাদ্যযন্ত্র প্রায় হারিয়ে গেছে গানের দল ও ভেঙ্গে যাচ্ছে বেঁচে থাকার তাগিদে ঋষি স¤প্রদায় অনেকে অন্য পেশা নির্ভর হয়ে পড়েছে। হিন্দুদের কিছু কীর্তন দল এখনো টিকে আছে বলে হয়তো বা বেঁচে আছি। কীর্তন দল এখনো টিকে আছে বলে হয়তো বা বেঁচে আছি কীর্তন দলের সদস্য বিপ্লব জানান ঋঝি স¤প্রদায় না থাকলে হিন্দুদের পূজা পার্বনে অনেক সমস্যা হতো। অথচ কাজ না থাকায় এই পেশায় কর্মরতরা টিকতে পারছে না। তাদের এই দূর্দিনের সরকার আর্থিক সাহায্য করা প্রয়োজন।
আলোচিত ব্লগ
পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন
সব দোষ গাজী সাহেবের!

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন
একটি শোক সংবাদ

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত... ...বাকিটুকু পড়ুন
হিসাব বিষয়ক ভাবনা

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন
মুনাফেকি নাকি Diplomatic situationship?

গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।