জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত দৈনিক সকালের খবরের প্রতিনিধি তানভীর রায়হানকে নির্মমভাবে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। অস্ত্রধারী ক্যাডাররা তাকে এলোপাতাড়ি পেটানোর সময় তার চিত্কারে সহপাঠীরা ছুটে গেলে সে কোনোমতে জীবনে রক্ষা পায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।
আহত তানভীর জানান, গতকাল দুপুর ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। পেশাগত কাজে ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে গেলে ছাত্রলীগ ক্যাডার মেহেদীর নেতৃত্বে ৫-৬ সন্ত্রাসী লাঠি ও রড নিয়ে তার ওপর আক্রমণ চালায়। সন্ত্রাসীরা তাকে পেটাতে পেটাতে দুইশ’ গজ দূরের নতুন ভবন পর্যন্ত নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে ফেলে পা দিয়ে পিষতে থাকে। এছাড়া লোহার রড দিয়ে পিটিয়ে তার সারা শরীর জখম করে। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তার সহপাঠীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পিছু হটে। যাওয়ার আগে সন্ত্রাসীরা এ নিয়ে উচ্চবাচ্য করলে গুলি করে হত্যারও হুমকি দেয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে নিয়ে যায়। ঘটনাটি প্রক্টর উপাচার্যকে জানালে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। সেখান থেকে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিক ও পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিত্সকরা তার ডান হাতে প্লাস্টার করে দেন এবং শরীরের অন্যান্য জখমের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেন। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্রলীগ নেতাদের সম্পর্কে সংবাদ পরিবেশন করায় একটি চক্র তার প্রতি ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে এ কারণেই পরিকল্পিতভাবে তানভীরের ওপর হামলা চালানো হয়। এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের আন্দোলনের খবর পত্রিকায় গুরুত্বসহ প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তানভীরসহ কয়েকজন সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়। এমনকি তাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলাও করা হয়। জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রক্টরকে একটি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমার সাহা বলেন, মার খাওয়ার পর তানভীর তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। সঙ্গে সঙ্গে তার চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ছাত্রলীগ ক্যাডারদের হাতে সাংবাদিক প্রহূত হওয়ার বিষয়টি বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে অবহিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিন্দনীয়। ছাত্রলীগ হোক আর যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মহাপুলিশ পরিদর্শক বলেন, বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী নামে ছাত্রলীগের ওই ক্যাডার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। সে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ওমর ফারুক গ্রুপের কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী পরিচয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ মেহেদী ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলম বলেন, আমি ঘটনাটি জানতে পেরেছি। মেহেদীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে একটি মামলা (নং-১৩) হয়েছে। জড়িতদের গ্রেফতারে একটি টিম অভিযানে নেমেছে।
সাংবাদিক তানভীরকে মারধরের: ঘটনায় কেউ গ্রেফতার হয়নি
মামলা করায় হুমকি, জাবি ও রাবিতে প্রতিবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্তব্যরত দৈনিক সকালের খবরের প্রতিবেদক তানভীর রায়হানের ওপর হামলার ঘটনায় পুলিশ ছাত্রলীগ ক্যাডারদের কাউকে গ্রেফতার করতে পারেনি। উপরন্তু থানায় মামলা করায় অচেনা নম্বর থেকে তানভীরকে হুমকি দেওয়া হচ্ছে। আহত তানভীর গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অপরদিকে তানভীরের ওপর হামলা করায় রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছে। কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন আহমেদ খান জানান, হামলার পরপরই অভিযুক্ত মেহেদী আত্মগোপন করেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহেদীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে তানভীর জানিয়েছেন, গতকাল তার মোবাইলে অচেনা কয়েকটি নম্বর থেকে একাধিক ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তার কাছ থেকে মামলা করার কৈফিয়ত জানতে চাওয়া হয় এবং পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর জানান, উপাচার্য বরাবর তানভীরের লিখিত অভিযোগটি তারা গতকাল পেয়েছেন। ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জাবি সংবাদদাতা জানান, সাংবাদিক তানভীরের ওপর ছাত্রলীগ ক্যাডারদের হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন পৃথক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
রাবি সংবাদদাতা জানান, সাংবাদিক তানভীরকে নির্যাতনের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যকার মলয় ভৌমিক বলেছেন, যারা একজন সাংবাদিককে পেটানোর মতো নিকৃষ্টতম কাজ করেছে তাদের অতিদ্রুত আইনের আওতায় আনা উচিত। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি চঞ্চল চৌধুরী বলেন, ছাত্রলীগ ক্যাডার বলে তাদের ছাড় দেওয়া উচিত হবে না।
পিটিয়ে সাংবাদিকের হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।