somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুকধারীরা হামাগুড়ি দিতে দিতে দাড়িয়ে গেছে?

০৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহাদেশব্যাপী ম্যাপে নজর দিলে দেখা যায় এশিয়াতে শেষে "স্তান বলা আফগানিস্তান,পাকিস্তানে এমনিতেই বন্ধুক ধারণ করা লোক বেশি; গুলি বেড়িয়ে যায় ;নিহত, আহত হয় । কোনো গোষ্ঠী দায় স্বীকার করলে ভালো তা না হলেও উক্ত এলাকায় জনসাধারণ বুঝে ফেলে কার কাজ,কেন করেছে। আফগান দেশে টার্গেট হয় সুপ্রিমকোর্টের গেট, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিখ মন্দির - বাজার হচ্ছে সর্বজনবিদিত।পাকিস্তান আফগানদের পেছনে পেছনে এগিয়ে আসছে ধীরে ধীরে এই তরিকায়।
মধ্যপ্রাচ্যে ইরান এটম বানায় ; ইরাক,ইয়েমেন, সিরিয়া ধ্বংসস্তূপ হয়, সৌদি অস্ত্র ব্যবসার মূল কাস্টমার।ইসরাইল ফিলিস্তিনে ধুলা উড়ায়,হামাস আয়রন ডোম নিয়ে ব্যস্ত থাকে,বন্ধুকের ঝামেলা কম তাই শুধু রকেট ছোড়ে, যুদ্ধবিরতিতে জিতে গেছি মিছিল বের করে এবং বাঙালীর ছাদে ছাদে পতপত করে ফিলিস্তিন পতাকা উড়ে। যদিও মধ্যপ্রাচ্যের লেভেল একটু উঁচু, বন্ধুকের পাশাপাশি ফ্রি থাকে মিসাইল,রকেট বোমা।

আফ্রিকা হচ্ছে দগদগে ঘা এসব কাজে। গত ৩ দিন আগে বুরকিনা ফাসোতে হামলায় ১০০ জন নেই ; এ যেন অঘোষিত দায় স্বীকার । অপহরণবিদ্যায় নাইজেরিয়া থেকে ট্রেনিং নেয়া দরকার ;ওদের ইচ্ছা হলে মাদ্রাসা,স্কুল ও আবাসিক হল থেকে শতের উপর তুলে নিয়ে মুক্তিপণ চেয়ে বসে ; আদায় হলে যে শতভাগ ফিরে আসে তাও কিন্তু নয়।কেউ যদি এসব তথ্যের জন্য নাইজেরিয়াতে চেয়ে থাকে তাহলে অন্যান্য দেশে (নাইজার,কঙ্গোতে,কেনিয়া) মাঝেমাঝে এমন ২০-৫০ জন নিহত হয় এসব তেমন পাত্তা দিবে না। আফ্রিকায় দায় স্বীকার ওপেন সিক্রেট, ১০ বছরের বাচ্চাও বুঝে যায়।

সভ্য হিসেবে বিবেচিত দেশগুলোতে সমস্যা কোথায়? ওপেন সিক্রেটস নেই, দায় স্বীকার করা গোষ্ঠী নেই এজন্য হয়তো। তবুও কেউ ওয়ালমার্টে ডুকে ২০-২৫ মেরে বের হয়ে যাবে,রেল ইয়ার্ডে মারবে;বিমানবন্দরে মারবে আগুন লাগাবে। রাষ্ট্র নেতারা কিভাবছে ! মেক্সিকো বাদে উত্তর আমেরিকায় সূর্য কি মাত্র উঠতে শুরু করলো। দ.আমেরিকায় মাদকের ডিলে ঝামেলায়, লাভের ভাগ বাটোয়ারায় বন্ধুক থেকে গুলি ঠিকই বের হয় তবে হাইলাইট হয় না।

ইউরোপে হঠাত করে বেড়িয়ে যায় বন্ধুকধারীর গুলি; নিহতও হয়। পুরো বিশ্বের সমবেদনা পায়। তারপর আবার সবাই দীর্ঘসময় অপেক্ষা করে গুলি বের হবার জন্য।

২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়া মহাদেশে গিয়ে অল্পের জন্য বেচে যায় মসজিদ থেকে একটু দূরে থাকার জন্য। বন্ধুকধারী আর্মি ও ফিল্মি স্টাইলে গুলি করে ফলাফল নিয়ে আসে ৫০ জনের মরদেহে।নিউজিল্যান্ডের জেসিন্ডা কালো দিন ঘোষনা, বাংলার ক্রিকেটপ্রেমীরা হাফ ছেড়ে বাঁচা।
গতকাল নাকি কানাডায় ২০ বছরের এক যুবক রাস্তায় থাকা মুসলিম পরিবারের উপর ট্রাক উঠিয়ে দেয়, ফলাফল ৪ জন নিহত যা অনেকেই বলছে পূর্বপরিকল্পিত।

মহাদেশব্যাপী বন্ধুকধারীদের পার্থক্য হচ্ছে দায় স্বীকার ও দায় খুজে বের করা।স্থান,কাল,পাত্রভেদে নিসংসতার পরিমাপ আপ-ডাউন হয়; সমবেদনা স্টকমার্কেট সূচকের মত কাজ করে, অপেক্ষার পালাবদল হয় এই যা।



সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ দুপুর ২:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×