somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমলাতন্ত্রের ব্যবচ্ছেদ ; শিক্ষিত এবং অশিক্ষিতদের ভাবনাশক্তির হের ফের

১১ ই জুন, ২০২১ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমলা শব্দটা আরবী কিন্তু "ব্যুরোক্রেসি" শব্দটির উৎপত্তি নিয়ে ফরাসি ও ল্যাটিন ঘাটতে বলা হলেও; এই তন্ত্র নিয়ে ভেবেছেন ম্যাক্স ওয়েভার "Economy and Society  বইয়ে। সেখানে মূল সুর ছিল সরকার যায় সরকার আসে, এসে আমলাদের একই জায়গায় দেখে। মার্ক্স নিজে বিরোধীতা করেছিল কিনা কে জানে, তবে মার্ক্সবাদীরা বিরোধী ছিল সবসময়। সমাজতত্ত্ববিদ ও মার্ক্সের আমলাতন্ত্রের শ্রেণীবিভাগের পার্থক্য ছিল এই যে মার্ক্সের ভাগে নিজের দর্শনের প্রাধান্য ছিল ; অন্যরা যা দেখেছেন সেভাবেই ভাগ করেছেন। মাও ও লেনিন মার্ক্সের প্রভাবিত পথে হেটে আলাদা পরিকল্পনা পেশ করেছিল ; যাতে কখনো গুনগান ছিল না, ছিল ঘৃণা।


অতীতে নজর দিলে দেখা যায়;
লিখনপদ্ধতি আবিষ্কারের সাথে সাথে শাসনকৃত ভূখণ্ড এবং প্রজাদের উৎপাদন, রাজকর, বণ্টনকৃত ভূমি প্রভৃতি টুকে রাখার জন্য কিছু গোষ্ঠীর প্রচলণ হয়েছিল,প্রাচীন সুমেরীয়তে তারা ছিল অক্ষরজীবী, প্রাচীন মিশরেও ফারাওরা সবার সামনে কিছু মানুষকে পরিচয় করিয়ে দিতো ;তাদের কাজ হল জমির ইজারা, গাছ কাটার অনুমতি ও ট্যাক্স বসানো।রোমান সম্রাট ডিওক্লেটিয়ান সামাজ্র ভাগ করে লোক নিয়োগ দিতো প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য।


প্রাচীন চীন বংশ দ্বারা শাসিত হত ' রাজার আনুগত্য মাপার যোগ্যতায় রাজা লোক নিয়োগ দিতো ; হান সম্রাট কনফুসিয়াস দর্শনে প্রভাবিত ছিল ,পরে লাওজু দর্শনের উদ্ভব হলে কুনফুসিয়াস পিছনে পড়ে যায়; দর্শনের ভিত্তিতে নিয়োগ বন্ধ করে, লাওজুর কথা মেনে নতুন নিয়োগ পদ্ধতি চালু করে, যা ছিল অনেকটা হালের নিয়োগের মত ১৯০৫ পর্যন্ত।

প্রাচীন ভারতে চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী চানক্য অর্থশাস্ত্র" বইয়ের মাধ্যমে রুপরেখা তৈরী করে ;যাতে থাকে কার্যবিধি, বেতনকাঠামো ও উন্নয়নের মডেল। সময়ের ধারায় মুগল আমলেও চানক্য প্রভাব বজায় থাকলেও, মুগলে আমলে আকবর ১৯ ভাগে সরকার ভাগ করে ভৌগলিক ও প্রাকৃতিক সীমারেখার উপর;যেখানে সম্রাট কর্তৃক নিযুক্ত হতেন রাজস্ব ও অর্থবিভাগের প্রধান কর্মকর্তা।যোগ্যতার ভিত্তিতে ভাগ হতো কৃষি,সংবাদ, ধর্মীয় ও সামরিক সেক্টরসমূহে।

ভারতে ইউরোপ থেকে ব্রিটিশ মগজ এসে আমলাতন্ত্রকে ঢেলে সাজায় ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিস। হেস্টিংস শেতাঙ্গদের সর্বোচ্চ দেয়ার ফলে দুর্নীতি ও স্বজনপ্রীতি সীমা ছাড়িয়ে যেতে থাকে। ব্যক্তিগত ব্যবসায়ের সুযোগ এবং অঘোষিত কমিশনের সমুদ্রে ডুবে যেতে থাকে আমলারা। এভাবে দিন গত হলে লাট হয়ে কর্ণওয়ালিস এসে ব্যবসার সুযোগ বন্ধ করে দেয় তার পরিবর্তে  আকর্ষণীয় বেতন, প্রশাসনিক ক্ষমতা ও বহুল সুযোগ সুবিধা প্রদান করা হয়। ভারতে থেকে ভারতীয়দের বাদ দিয়ে প্রশাসন পরিচালনা, রাজস্ব আদায়ে সমস্যা হয়ে দাড়ায় ;তখন পদ সৃষ্টি করে স্থানীয় সংযুক্তি শুরু হয়। ১৮৫৩ সালে কমিটি গঠন করে মেধা যাচাই শুরু হয়  স্থায়ী সিভিল সার্ভিস কমিশনার্স গঠন করা হয়। ( চলবে)



সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ রাত ১:২৩
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×