somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশার জীবনের ভ্রমণ পথে বিচরণ।

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পুঁজির লোভ ছেড়ে ছদ্মবেশ নিয়েছিলাম হেয়ালীর। কিছুকাল জ্ঞানীদের মস্তিষ্কে হারিয়ে গিয়ে অবনমন শিখেছি,নিউরনের বিলাশীতা আঁচ করেছি; দার্শনিকদের মগজ ঘেটে সভ্যতার প্রভাব দেখেছি, সমান্তরালে চলার মতবিভ্রান্তি বুঝতে চেয়েছি; ধর্মপ্রচারকদের ধ্যানে কি থাকে? দূর থেকে অস্পষ্ট দেখে যাবার চেষ্টা করেছি বছরের পর বছর।

চোখ বন্ধ করে আর চোখ খুলতে না পারার আক্ষেপ কোনোদিন মিটবে না। সময়ের অপব্যয়ী মানুষ কেদে উঠে;ধুমড়ে মুচড়ে নিয়ে যায় ভিতরে। স্মৃতি ভাসে, পাপ ভাসে;পাপের কাতার থেকে নাম মুছতে কল্পনায় ইরেজার ব্যবহার করে;ঢোক গিলে। ভয় পায় কিসের তাড়নায়। প্রতিটি নিশ্বাসের ওপারে কি থাকে.? অক্সিজেন কি শুধু নিলেই হয়,দায়িত্ববোধ বহন করে না? পরিচিত সমাজ মিটমিট হাসে, আস্তে আস্তে হাসিটা পরিণত হয় অট্রহাসিতে।মানুষ অমানুষ হয়। যুগ বদলায়। যুগ বদলানোর কারিগররা একসময় ঘুমিয়ে পড়ে। অমানুষের সংখ্যা কমে না। কুকুরকে রাস্তায় সংগম করতে দেখে, অমানুষ মজা নেয়। ঢিল ছুড়ে। প্রিয় মানুষ তীর ছিড়ে চলে যায় স্বার্থসাধনে, লোভে পড়ে।

কষ্ট একসময় নিংড়ে রোদে শুকাতে দিয়েছিলাম।লাভ হয়নি;বৃষ্টি এসেছিল। রাতের আকাশে চাদঁ নিয়ে কল্পনায় হারিয়ে যেতেই পেচাঁর ডাকে পেচাঁকে আপন করতে হয়েছিল। ইনসমনিয়ায় ভুগতে ভুগতে মস্তিষ্কের গঠন পরিবর্তিত হয়েছিল।ভরদুপুরে লাশ নিয়ে যেতে দেখেছি;পিছু নিয়েছি, সবাই কার্যসম্পাদন করে চলে যাবার পর অনেক বছর অপেক্ষা করেছি। রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, হুশ ফিরতো বজ্রপাতের শব্দে। দিনের পর দিন লাশের মাটির ক্ষয় দেখেছি। কতবার যে জিগ্যেস করেছি "কেমন আছেন ভিতরে.? উত্তর আসেনি।এখনও আসেনা।

আগের মত আর টানে না নতুন লাশ, শশ্মানে পোড়ানো গন্ধ, মর্গের বিভীষিকা। গতকাল কাদঁতে বসেছিলাম সর্ব শক্তিমানের সামনে। অভিনয় করেও পারিনি;মনোযোগ কেড়ে নিয়েছে অন্যশক্তি। মনে হয়েছিলো রেললাইনে গিয়ে শরীরকে দ্বিখন্ডিত করবো কি? কখনও মানুষ হত্যা করিনি, নিজেকে প্রতিনিয়ত মারি;তলিয়ে যাই অতল গভীরে। কেদেঁ উঠি;অন্ধকার রুমে কয়েকমাস মানুষিক রোগীর মত আচরন করেও সুখ পাইনি, তৃপ্তি পাইনি। সাদা কাগজে ডিপ্রেশনের ১০০ পয়েন্ট উল্লেখ করে রচনা লিখেও কাজ হয়নি। পোড়াতেই হয়েছে সেই কাগজ;পোড়াদাগ সরে না ভিতরে থাকা অন্তরে; গন্ধ পাই। চুলকায় মাঝেমধ্যে।মুগ্ধতা হারিয়ে গেছে।সিগারেটের ধোয়া দিয়ে চারপাশ ঘিরে রেখেও মুক্তি পাইনি। চোখের সামনে বাচ্চা নিমগাছ অশরীরী হয়ে গেলো। মানুষ কৃষ্ণগহ্বরের সন্ধান কল্পনায় থরকে বাস্তবে রূপ নিলো। তবে আমার নিজের কৃষ্ণগহ্বর ব্যাখ্যার জন্য ইচ্ছা হয় সূএ নিয়ে বসি;আজ হাতে কলম আছে, মগজের ধারে বর্ণমালা আছে, ব্যবহার টুকটাক শিখতে শুরু করেছি। তবুও এখনও ইরেজার হাতে নিয়ে পাপ মুছি, অন্যায় লিখে "ন কেটে দেই।



সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×