somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের ব্যাখ্যা দিতে ভালোবাসেন নাকি সংগ্রহ করতে?

০৮ ই জুন, ২০২২ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভয় পেয়ে উঠলেন ঘুম থেকে,মৃত্যু এমন হবে কেন আমার।পাপ বেশি করে ফেলেছি?আগুনে পুড়বো সত্যি? গত ১৭ ঘন্টায় তো এমন কোনো ভাবনা এক সেকেন্ডের জন্য ছিলো না মগজে, তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম? স্বপ্নের ব্যাখ্যা কারা দিতে পারে ভালো? খোয়াবনামা কেমন চলে বাজারে এখন?উহার লেখকরা সাধনা উত্তরাধিকার সূত্রে দিয়ে গেছে?ফেরাউনরা ব্যাখ্যা দিতো? নাকি শুধু পিরামিডই বানাতো! প্রাচীন সভ্যতার মানুষ স্বপ্ন দেখে কি করতো?নবী ইব্রাহীম (আঃ) স্বপ্ন দেখে কি করেছিলেন আমরা জানি, যীশুর স্বপ্ন কি ছিলো?

মৃত মানুষ ডাকলে মৃত্যু সন্নিকটে ভেবে পরিচিত একজন হাউমাউ করে কাদতে শুরু করলো,বললাম ভয় পেয়েছেন? পানি খান। না, উনি খাবে না। বললো,আমি আর পাপ করবো না, তওবা করবো, নামায পড়বো, আল্লাহ মনে হয় কবুল করেছে। হ্যা, উনি যা বললো সব করলো ;কিন্তু বেশি দিন লাগলো না স্বপ্নের রেশ কাটতে, উনি পুরোনো চক্রে ফিরে গেলেন,আমি আর বলার সুযোগ পেলাম না ঐদিন “পানি খেয়েছিলেন?

কাছের বন্ধু এক্সিডেন্টে মারা যাবার পর কেদেছিলাম অনেকদিন, মনে পড়ে এখনো;একদিন স্বপ্নে দেখেছিলাম – হাশিখুশি, একসাথে হাটছি,জীবনের হতাশা নিয়ে গল্প হলো হাসতে হাসতেই। ঘুম ভেঙে যাওয়াতে আফসোস হচ্ছিলো,আবার কবে দেখা হবে বন্ধু!!মনে মনে বললাম,আমি আসবো তোর কাছে, আমার ডাক পড়লেই।
অন্য একজনও সেই বন্ধুকে স্বপ্নে দেখে ফোন দিয়েছিলো আমাকে, বলে সে অনেক কস্টে আছে, আগুনে আছে কারণ সে নাকি হিন্দু। অবশ্য সে তখন মৃত্যুসংবাদ শোনার পর কাঁদেনি, আমি কেঁদেছিলাম।স্বপ্নে আমি একজনকে হাসিখুশি দেখলাম অন্যজন দেখলো বিপদে ; কেন এমন হলো? আসলে সে কি অবস্থায় আছে? আমার নিকের প্রথম শব্দের মত "শূণ্যতায় মিলিয়ে যায়নি তো?

আপনি স্বপ্নের উপর নির্ভর করে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন কখনো? ভেবেছেন? ব্যাখ্যা জোগাড় করেছেন?


সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২২ রাত ২:৫৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×